"কাশ্মীর দখল করে পাকিস্তান আক্রমণ করবে সারা ভারতকে।" বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

26th December 2020 4:22 pm News


ক্রিকেট দুনিয়ায় তিনি পরিচিত রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' হিসাবে। জনপ্রিয় পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব আখতারের সাথে ভারতের সম্পর্ক বরাবরই ভাল ছিল। ভারতেও শোয়েব আখতারের ফ্যান অনেকেই রয়েছে। কিন্তু এই পাকিস্তানী ক্রিকেটার করে বসলেন এক বিতর্কিত মন্তব্য। হিন্দি সংবাদমাধ্যমের প্রতিনিধির কাছে তিনি মন্তব্য করেছেন, 

"আমাদের প্রাচীন সংস্কৃতি হলো গাজওয়া এ হিন্দ্‌ । আমাদের সেই দিনটি খুব তাড়াতাড়ি আসবে যেদিন অ্যাটক নদীর জল রক্তে লাল হয়ে উঠবে পরপর দুইবার। আফগানিস্তান থেকে, উজবেকিস্তান এবং আরব থেকে সমস্ত সৈন্যরা পৌঁছাবে অ্যাটক নদীর তীরে‌। সমস্ত মুসলিমরা কাশ্মীর দখল করে নেবে। তারপরে সকলে একসাথে আক্রমণ চালাবে ভারতে। ভারতীয়দের রক্ত নেওয়া হবে। ‌ ইসলামের দখলে চলে আসবে পুরো ভারত।"

শোয়েব আখতারের এই বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ এর তীব্র নিন্দা করেছে। প্রকাশ্যে সন্ত্রাসবাদের উস্কানি একজন বিখ্যাত ক্রিকেটার এর পক্ষে খুবই নিন্দনীয় এটা সকলেই বলছেন । অনেকেই সোশ্যাল মিডিয়ায় ধিক্কার জানিয়েছেন শোয়েব আখতারকে। এর আগে শাহিদ আফ্রিদিও এরকম বিদ্বেষ মূলক মন্তব্য করেছিলেন। এবার আরেকটি বিখ্যাত ক্রিকেটারের মুখে এই ধরনের মন্তব্য অত্যন্ত কদর্য বলে মতপ্রকাশ করছেন সকলেই। অনেকেই বলছেন প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করে নিজের সঠিক মুখোশ সকলের সামনে উপস্থাপিত করেছেন শোয়েব আখতার।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।