নাবালিকাকে ধর্ষণ করলো বছরের এক ব্যক্তি। প্রতিবেশীরা দিল গণধোলাই।

26th December 2020 1:47 pm News
নাবালিকাকে ধর্ষণ করলো  বছরের এক ব্যক্তি। প্রতিবেশীরা দিল গণধোলাই।


একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায়। আট বছরের একটি নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জে। ওই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে ইন্তাজুল হক নামক এক রাজমিস্ত্রি কে ধরে উত্তমমধ্যম গণধোলাই দিয়েছে জনতা। তাকে ছাড়িয়ে নিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত বৃহস্পতিবার দুপুরবেলা নির্জনতার সুযোগ নিয়ে দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় ইন্তাজুল। সেখানে গিয়ে বেশ কয়েকবার ওই নাবালিকাকে ধর্ষণ করে ইন্তাজুল। কাউকে কিছু বললে তাকে প্রাণে মারার হুমকি দেয় সে। বাড়ি ফিরে অসুস্থ বোধ করে ওই নাবালিকা এবং কান্নাকাটি করতে থাকে। তার বাবা-মা তাকে জেরা করতে এই সমস্ত ঘটনা খুলে বলে সে। তারপরেই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় এলাকাবাসী। তাকে গণধোলাই দেয় সকলে মিলে। তার পরই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে জেলা আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।