বাজারে এসে গেলো নতুন কার্বনের তৈরি মাস্ক। করোনা ভাইরাস আসবে না ধারেকাছে।

25th December 2020 2:08 pm Information
বাজারে এসে গেলো নতুন কার্বনের তৈরি মাস্ক। করোনা ভাইরাস আসবে না ধারেকাছে।


সারা পৃথিবী জুড়ে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে করোনা ভাইরাস। অগুনতি মানুষের মৃত্যু ঘটেছে সারা পৃথিবী জুড়ে। আজ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী সারা পৃথিবীতে মোট ১৭ লক্ষ ৪৯ হাজার ৬১২ জন মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছেন। প্রতিটি মানুষকে শারীরিক সুরক্ষা বিধি মেনে চলতে বলা হচ্ছে। বর্তমানে প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার মানুষের হাতে চলে এসেছে এক নতুন কার্বন ফেস মাস্ক। এই কার্বন ফেইস মাস্ক এর ফিল্টার করার ক্ষমতা প্রায় ৯৫% এর‌ও বেশী বলে দাবি করছে এই মাস্কের উৎপাদনকারী সংস্থা ব্রিদ ইজি ল্যাবস।

এই মাস্কের রয়েছে বেশ কয়েকটি উপযুক্ত লেয়ার। এই মাস্ক খুব সহজেই বায়ুবাহিত যে কোনো কণাকে আটকে দিতে পারবে। মোট তিনটি লেয়ার রয়েছে এই মাস্কটিতে। নন মেল্ট ব্লোন টেকনোলজি ব্যবহার করে এই মাস্ক তৈরি করা হয়েছে। জানা গিয়েছে প্রায় ছয় থেকে সাত মাস পর্যন্ত এই মাস্ক ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্টি মাইক্রোবায়াল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই মাস্কের লেয়ার গুলিতে।

এই মাস্ক এন-৯৫ মাস্কের থেকেও আরো বেশি কার্যকরী বলে দাবি করেছে সংস্থা। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এই মাস্ক।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।