চুল পড়ার সমস্যায় জেরবার। অবলম্বন করে দেখতে পারেন এই পদ্ধতি গুলি। চুল পড়ার হাত থেকে পাবেন নিষ্কৃতি

24th December 2020 3:41 pm Information
চুল পড়ার সমস্যায় জেরবার। অবলম্বন করে দেখতে পারেন এই পদ্ধতি গুলি। চুল পড়ার হাত থেকে পাবেন নিষ্কৃতি


বর্তমান তরুণ প্রজন্মের  কাছে সবথেকে বড় একটি সমস্যা হল চুল পড়া। চুল পড়া ছাড়া অকালপক্কতা, সমাজের কাছে গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ডায়েট এর মাধ্যমে এবং বিভিন্ন ডাক্তার কে দেখিয়ে চুল পড়া সমস্যা থেকে অব্যাহতি পেতে চান। তারা এই সমস্যা থেকে অব্যাহতি পেয়ে ওঠেন না। তবে আপনার এবং চুল হয়ে উঠবে ঘন এবং স্বাস্থ্যোজ্জ্বল। একবার চোখ রাখুন চটপট। 

১) জবা ফুল চুল পড়া সমস্যা সমাধানে দারুন সাহায্য করে। জবা ফুল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে।  ঠান্ডা হওয়ার পর স্কাল্পে ম্যাসাজ করুন  , এবং সারারাত চুলে মাখিয়ে রেখে দিন। পরের দিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  সপ্তাহে অন্তত ৩ দিন এই পদ্ধতি অবলম্বন করলে অনেক উপকার পাবেন। 

২) শীতকালে একটি অন্যতম ফসল হলো বিট। এই বিট চুলকে দ্রুত বৃদ্ধি করতে খুবই সাহায্য করে। রোজ সকালে হালকা কিছু খাবার পর আধ গ্লাস মতো বিটের রস পান করে দেখতে পারেন। 

৩) আমলকি চুলের গোড়া মজবুত করতে অভূতপূর্ব সাহায্য করে। অনেকেই ভারতের সাথে আমলকি খেয়ে থাকেন।  দুই চামচ আমলকির রসের সাথে মিশিয়ে নিন এক চামচ পাতিলেবুর রস। তারপর মিশ্রিত ওই তরল রাতে যত্নসহকারে স্কাল্পে মেসেজ করে সারারাত রেখে দিন। পরের দিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। ‌ সপ্তাহে অন্তত তিনদিন এই পদ্ধতি অবলম্বন করুন। এর ফলে আপনার চুল হবে ঘন এবং স্বাস্থ্যোজ্জ্বল।

৪) অ্যালোভেরার সাথে বাদাম তেল মিশিয়ে স্কাল্পে মেসেজ করে অন্তত চার ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। ‌ সপ্তাহে অন্তত তিনদিন এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন। 

উক্ত পদ্ধতিগুলি অবলম্বন করলে অচিরেই আপনার চুল পড়ার সমস্যা দূর হয়ে চুল হয়ে উঠবে ঘন এবং স্বাস্থ্যোজ্বল।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।