জঙ্গি সন্দেহে বীরভূম থেকে গ্রেপ্তার সন্দেহভাজন।

22nd December 2020 11:22 am News
জঙ্গি সন্দেহে বীরভূম থেকে গ্রেপ্তার সন্দেহভাজন।


জঙ্গি সন্দেহে বীরভূম থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোয়েন্দারা গ্রেপ্তার করেছে এক ব্যক্তি কে। ওই ব্যক্তির নাম হল নাজিবুল্লাহ। তার বয়স হলো প্রায় ৫১ বছর। তিনি বীরভূম জেলার পাইকর এর স্থায়ী বাসিন্দা। ‌ ওই এলাকায় একটি চায়ের দোকান রয়েছে তার এবং সেই সাথে তার প্রিন্টিং প্রেস রয়েছে একটি । কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স দাবি করেছে নাজিবুল্লাহ ফেসবুকে একটি ফেক অ্যাকাউন্ট চালান। সেই একাউন্টে তার নাম দেওয়া রয়েছে সাকিব আলী। সেই একাউন্টের মাধ্যমে তিনি সংখ্যালঘু যুবকদের মগজ ধোলাই করে তাদের জেহাদী ভাবধারায় উদ্বুদ্ধ করতেন। অনেকদিন ধরেই তাকে নজরে রাখা হচ্ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। ‌ ধৃত নাজিবুল্লাহ র কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু সাম্প্রদায়িক বিদ্বেষ মূলক প্রচার পত্র এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। ফেসবুক এবং অন্যান্য জায়গায় গিয়ে তিনি নাকি মৌলবাদী কাজকর্ম করতেন।

জামাতুল মুজাহিদিন এর সঙ্গে হাত মিলিয়ে তিনি নাকি তরুন সমাজের মধ্যে অমুসলিমদের প্রতি জেহাদ ছড়িয়ে দিতে চেয়েছিলেন। তাকে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে হাজির করা হয়েছে। 

বিচারক ধৃত নাজিবুল্লাহ কে আগামী ২৪ শে ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের আদেশ দিয়েছেন। কলকাতা পুলিশের অফিসাররা ধৃত নাজিবুল্লাহকে জেরা করে  আরও তথ্য আদায় করতে সচেষ্ট হয়েছেন।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।