ক্ষতিকারক সিগারেটের নেশা বর্জন করতে চাইলে অনুসরণ করুন এই পদ্ধতি গুলি

19th December 2020 4:48 pm Information
ক্ষতিকারক সিগারেটের নেশা বর্জন করতে চাইলে অনুসরণ করুন এই পদ্ধতি গুলি


বর্তমানে বহু মানুষ ধূমপানে আসক্ত। বিড়ি, সিগারেট, গাঁজা প্রভৃতির মাধ্যমে ধূমপান করেন বহু মানুষ। অনেকেই  একটু আমেজ উপভোগ করার মাধ্যম হিসেবে বেছে নেন বিড়ি-সিগারেট কে। কিন্তু অল্প সময়ের এই আমেজ দি  শরীরের চরম ক্ষতি ছাড়া আর কোনো উপকার করে না। বর্তমানে প্রতিটি দেশের প্রশাসন তাদের অধিবাসীদের ধূমপানের অভ্যাস ছাড়ার জন্য সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে।  ভারত সরকার রীতিমতো টেলিভিশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও জোরদার প্রচার চালাচ্ছে দেশবাসীকে সিগারেট বর্জন করানোর জন্য। শরীরের ফুসফুস থেকে শুরু করে হৃদপিণ্ড সমস্ত কিছুর ভয়াবহ ক্ষতি করে এই বিড়ি সিগারেট। তাই ধূমপায়ীরা যদি তাড়াতাড়ি এই বদ অভ্যাস ত্যাগ করতে পারেন তাহলে তাদের আয়ু আরো বাড়তে পারে। পরিসংখ্যানে দেখা গিয়েছে, একটি সিগারেট একজন মানুষের ১১ মিনিট আয়ু হ্রাস করে। তাই আজ‌ই ছাড়ুন এই বদ অভ্যাস। 

সিগারেট যদি ছাড়তে চান তাহলে প্রতিদিন খান একটি করে কলা। কলার মধ্যে উপস্থিত রয়েছে ম্যাগনেসিয়াম, ভিটামিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান। শরীর থেকে নিকোটিন কে দূর করতে সাহায্য করে কলা। তাই প্রত্যেকদিন যদি আপনার খাদ্য তালিকায় একটি করে কলা রাখেন তাহলে খুব শীঘ্রই যে কেউই ধুমপান থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারবেন। প্রতিদিনের কর্ম ব্যস্ত জীবনের মধ্যে একটু মধু এবং তার সাথে দুধ নিয়ে মিশিয়ে নিয়ে খেতে পারেন। এর ফলে আপনার মন হয়ে উঠবে ফুরফুরে। কলার মধ্যে থাকে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। এর নাম ট্রিপটোফ্যান , এটি তৈরি করে সেরোটোনিন যৌগ, যা মানব শরীরে মস্তিষ্ককে শান্ত রাখতে সহায়তা করে। এছাড়াও প্রতিদিন একটি করে কলা খেলে সিগারেটের নেশা দূর হওয়ার পাশাপাশি মানব শরীরের অস্থি মজবুত হয়। দৃষ্টিশক্তি কে ভালো রাখতে সাহায্য করে কলা। নিয়মিত খাদ্যতালিকায় কলা রাখলে মানব শরীরের অতিরিক্ত ফ্যাট দূরীভূত হয়।

সেই সাথে নিয়মিত কলা খেলে সিগারেট টানার আসক্তি অনেক কম হয়।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।