প্রতিটি মানুষ চায় তার রূপ হোক অন্যান্যদের তুলনায় অসাধারণ এবং দীপ্তিময়। সেই লক্ষ্যে প্রায় সকলেই রূপচর্চা করে থাকেন। অনেকেই পার্লারে গিয়ে লক্ষ্যপূরণে সচেষ্ট হন আবার অনেকেই বাড়িতে থেকেই রূপচর্চা করে থাকেন। সেইমতো আপনার ঘরেই রয়েছে এমন একটি উপাদান যা আপনার রূপচর্চার অন্যতম সঙ্গী হিসেবে বিবেচিত হতে পারে। সেই বস্তুটি হল চিনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চিনি প্রতিটি মানুষের খাদ্যের অপরিহার্য উপাদান। এবার সেই চিনিই আপনি মাখতে পারেন আপনার মুখে।
কিছু নিতে হবে এক চা চামচ অলিভ অয়েল যা ঈষদুষ্ণ করে নেবেন, তার সাথে নেবেন দুই থেকে আড়াই চা চামচ চিনি। দুটি উপাদানহালকা ভাবে প্রায় ১০ মিনিট ধরে ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা জলে আপনার মুখটা ভালোভাবে ধুয়ে নিন। এর ফলে আপনার মুখের মৃত কোষগুলি সহজেই দূরীভূত হবে।
এই শীতে ত্বক শুষ্ক হয়ে যায় , দুই চা চামচ চিনি নিন এবং এক চা-চামচ কফির সাথে এবং ১ চা চামচ অলিভ অয়েলের সাথে মিশিয়ে , ওই মিশ্রণটি হাত-পায়ের ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে থাকুন। এর ফলে আপনার হাত পায়ের ত্বক হবে দীপ্তিময়।
এছাড়াও এক চা চামচ কফি, এক চা চামচ চিনি, এক চা চামচ বাদাম তেল এবং এক চা চামচ মধু মিশিয়ে ওই মিশ্রণটি মাখতে হবে শরীরের পেটের কাছের স্ট্রেচ্ মার্কগুলিতে। এই মিশ্রণটি প্রতিদিন স্ট্রেচ্ মার্কের উপরে ম্যাসাজ করলে খুব সহজেই স্ট্রেচ মার্ক অল্পদিনের মধ্যে দূরীভূত হবে।
অনেকেই চান তাঁর ঠোঁট হোক মসৃণ এবং গোলাপী আভাযুক্ত। এর জন্য সপ্তাহে তিনদিন আপনার ঠোঁটে লাগান একটি মিশ্রণ। এক চা চামচ চিনির সাথে নিন এক চা চামচ নারিকেল তেল। এই মিশ্রণটি লাগানোর পর নিজেই বুঝতে পারবেন যে আপনার ঠোঁট হয়ে উঠবে গোলাপী আভাযুক্ত এবং দীপ্তিময়।