দেখুন ভারতে কবে ফিরতে চলেছে পাবজি?

17th December 2020 11:52 am News
দেখুন ভারতে কবে ফিরতে চলেছে পাবজি?


দেশজুড়ে বেশকিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছিল ভারত সরকার। ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এই অ্যাপগুলি, সেই কারণেই পাবজি , টিকটক সহ বেশকিছু চিনা এক নিষিদ্ধ করে দিয়েছিল ভারতীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এমনিতেই চীনের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই অবনতির দিকে ধাবিত হচ্ছে। ‌ এই পরিস্থিতিতে চীনের সাথে সমস্ত রকমের বাণিজ্যিক লেনদেন স্থিমিত রাখতে চাইছে ভারত সরকার। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ে তোলার প্রকল্পের ওপর জোর দিয়েছেন। ‌

পাবজি মোবাইল অর্থাৎ পাবজি গেম ব্যান হ‌ওয়ার পর অনেক গেম প্রেমীরা হতাশ হয়েছিলেন। কিন্তু তারপরেই শোনা গিয়েছিল এই জনপ্রিয় মোবাইল গেম পাবজি নতুন রূপে ভারতে আবার ফিরতে চলেছে মানুষের হাতে হাতে। এই গেম নাকি সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণে থেকে পাবজি মোবাইল ইন্ডিয়া নামে ভারতীয়দের মোবাইলে ফিরবে। যার ফলে যথেষ্ট খুশি হয়েছিল তরুণ প্রজন্ম রা। কিন্তু তারপরেই শোনা যাচ্ছে যে এই মোবাইল গেম এখনই ফিরছে না ভারতে। জানা গিয়েছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সাথে পাবজি গেম কর্তৃপক্ষের বৈঠক সম্পন্ন হয়নি। তার কারণ ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক তাদের সময় দিয়ে উঠতে পারেনি। যার ফলে আবার হতাশ হয়েছেন পাবজি প্রেমীরা। ‌ এই বছরের সেপ্টেম্বরের একদম প্রথমে মোট ১১৭ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিলো ভারত  সরকার। ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী হয়েছে পাবজি কে এখনো পর্যন্ত ভারতে কাজ করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হচ্ছে না।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।