গাজর এবং অ্যালোভেরার সাহায্যে তৈরি করুন এই প্রাকৃতিক উপাদান। ‌ আপনার ত্বক হয়ে উঠবে লাবণ্যময়ী এবং সুন্দর।

12th December 2020 12:02 pm Information
গাজর এবং অ্যালোভেরার সাহায্যে তৈরি করুন এই প্রাকৃতিক উপাদান। ‌ আপনার ত্বক হয়ে উঠবে লাবণ্যময়ী এবং সুন্দর।


বর্তমানে প্রতিটি মানুষের রূপচর্চার প্রতি প্রবল আকর্ষণ রয়েছে। প্রতিটি মানুষ‌ই চান তাঁদের রূপ হোক সকলের চাইতে অনন্য , সকলের থেকে সুন্দর। তাই নিজেকে আরো সাজিয়ে তুলতে বর্তমানে অনেকেই ঘরোয়া উপাদানের উপর ভরসা রেখে রূপচর্চার পদ্ধতিগুলি অবলম্বন করেন। 

স্যালাড এর মধ্যে বর্তমানে গাজর খুবই জনপ্রিয় একটি খাদ্য। তবে শুধুমাত্র স্যালাড হিসেবেই নয়, এই গাজর ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান বলে বিবেচিত হয়। প্রতি সপ্তাহে যদি অন্তত ৩ দিন আপনি গাজরের তৈরি ফেসপ্যাক প্রয়োগ করতে পারেন আপনার ত্বকের উপরে, তাহলে আপনার ত্বক হবে অত্যন্ত লাবণ্যময়ী এবং অনন্য সুন্দর। দেখে নিন কিভাবে তৈরি করবেন এই গাজরের ফেসপ্যাক। 

১) প্রথমে একটি গাজর নিয়ে সেটি ভালোভাবে ধুয়ে নিন। ‌ তারপর গাছটিকে একেবারে কুচি কুচি করে কেটে তা থেকে রস বের করে নিন। গাজরের রসের সঙ্গে মেশান এক চামচ চালের গুঁড়া এবং এক চামচ বেসন। ‌ এরপর আপনার সমগ্র মুখে এই মিশ্রণটি ভালভাবে লাগিয়ে নিন। এটি আপনার মুখের জন্য দারুন স্ক্রাবারের ভূমিকা পালন করবে। তারপর আস্তে আস্তে ম্যাসাজ করার পর এই গাজরের ফেসপ্যাক টি ধুয়ে নিন। 

২) অনেকেই রাতে নাইট ক্রিম ব্যবহার করেন। রাতে শোয়ার আগে এক চামচ মধু ,এক চামচ গাজরের রস, এবং সেই সাথে একটি ভিটামিন ই ক্যাপসুল, এবং এক চামচ গ্লিসারিন ভাল করে মিশিয়ে নিন এবং আপনার সমগ্র মুখে এই মিশ্রণটি যত্নসহকারে লাগিয়ে নিন। সারারাত মিশ্রণটি আপনার মুখে রেখে ঘুমিয়ে পড়ুন। তারপর সকালে ঠান্ডা জলে এই মিশ্রনটিকে ধুয়ে নিন। ‌ এই পদ্ধতিটি সপ্তাহে তিনদিন অবলম্বন করলে আপনার ত্বকের লাবণ্য প্রস্ফুটিত হবে সকলের কাছে। 

৩) গাজরের সাহায্যে টোনার তৈরি করে নিতে পারেন। এর জন্য আপনাকে নিতে হবে এক চামচ অ্যালোভেরা জেল, এক চামচ গাজরের রস, একটি গোটা পাতিলেবুর রস, এবং কিছু পরিমাণ জল। ‌ এরপর সেগুলি ভালোভাবে মিশিয়ে নিন এবং একটি স্প্রে বোতল এর মধ্যে ভরে নিন। তারপর সারাদিনের ব্যস্ততার মাঝে বেশ কয়েকবার এই মিশ্রণটি আপনার মুখে স্প্রে করুন। 

৪) একটি গাজর পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে তা থেকে রস বের করে নিন। এরপর গাজরের অবশিষ্টাংশ রোদে শুকিয়ে নিন এবং শুকনো হওয়ার পর সেগুলি গুঁড়ো করে নিন। গাজরের এই গুঁড়ো অংশ গুলির সাথে এক চামচ মুসুর ডাল গুঁড়ো, এবং এক চামচ মধু, দুই চামচ কাঁচা দুধ, এবং এক চামচ কফি পাউডার ভালোভাবে মিশিয়ে নিন এবং আপনার মুখে লাগিয়ে নিন। মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে আপনার মুখ ধুয়ে নিন। এর ফলে আপনার ত্বক হয়ে উঠবে অত্যন্ত দীপ্তিময়। 

এছাড়াও প্রতিদিন সকালে খালি পেটে গাজরের রস পান করলেও আপনার ত্বকের লাবণ্য ধরা পড়বে সকলের সম্মুখে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।