শীতে মোজা পরার পর অতিরিক্ত দুর্গন্ধ হয় পায়ে। জানুন এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়।

7th December 2020 5:44 pm Information
শীতে মোজা পরার পর অতিরিক্ত দুর্গন্ধ হয় পায়ে। জানুন এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়।


শীতকালে এই সমস্যাটি অনেকেরই লক্ষ্য করা যায়। ঢাকা জুতো মোজা পড়লে তা থেকে দুর্গন্ধ বের হয়। লোক সমাজে এই দুর্গন্ধের জন্য পায়ের জুতো খুলতে অস্বস্তিতে পড়ে অনেকেই। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন কি করে আসুন জেনে নিই। 

শীতকালে যাতে পা থেকে দুর্গন্ধ না বেরোয় তার জন্য রয়েছে দুর্দান্ত কিছু ঘরোয়া টোটকা। আসুন জেনে নিই টোটকা গুলি কি কি -

à§§) জুতোর ভিতরে কয়েকটি লবঙ্গ রেখে দিন। এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন। 

২) একটি টি ব্যাগ গরম জলে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে টি ব্যাগটিকে জুতোর ভিতরে ঢুকিয়ে নিন। বেশ কিছুক্ষণ পরে টি ব্যাগটিকে সরিয়ে নিন। এই দুর্গন্ধ থেকে সহজেই মুক্তি পাবেন।

à§©) 2 টেবিল চামচ বেকিং সোডা নিয়ে একটি থলিতে বেঁধে জুতার ভেতর রেখে দিন। সেটা সমেত জুতো পড়ে গেলেও আপনার পায়ের দুর্গন্ধ বেরোবে না। 

৪) সরষের তেলে লবঙ্গ ভিজিয়ে রেখে, তুলো করে সেটি জুতোর ভিতরে রেখে দিন সারারাত। জুতো থেকে দুর্গন্ধ দূর হয়ে যাবে সহজেই।

৫) বাইরে থেকে জুতো পড়ে এসে ভালো করে পা গুলো ধুয়ে নিতে হবে। এবং জুতার মধ্যে বেকিং সোডা দিয়ে দিতে হবে। সারারাত বেকিং সোডা দিয়ে জুতো রেখে দিতে হবে। পরদিন সকালে বেকিং সোডা পরিষ্কার করে নিয়ে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এতে জুতো থেকে দুর্গন্ধ বের হবে না। সহজেই দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।