সুশান্ত সিং রাজপুত এর পর আবারও আত্মঘাতী হলেন সিরিয়ালের লেখক

5th December 2020 12:21 pm Information
সুশান্ত সিং রাজপুত এর পর আবারও আত্মঘাতী হলেন সিরিয়ালের লেখক


করোনা ভাইরাসের ফলে পৃথিবীতে সৃষ্টি হয়েছে এক মর্মান্তিক ভয়াবহ অবস্থা। করোনার জন্য ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা তলানিতে ঠেকেছে। কর্মহীন হয়ে গেছেন বহু মানুষ। স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়াশোনার ক্ষতি হয়েছে অনেক। কাজ চলে যাওয়ায় অনেকেই অনাহারে মারা গেছেন। আর্থিক অবস্থায় ভুগছে অভিনেতা থেকে সাধারণ মানুষ | বলিউডের মধ্যে পরপর বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর বলিউড সরগরম হয়ে রয়েছে নানান ঘটনায়। এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। বলিউডের বেশকিছু নায়ক-নায়িকা, পরিচালকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে এখনো পর্যন্ত।

আর্থিক অনটনে আবারো আত্মঘাতী হলেন সিরিয়ালের লেখক। সুশান্ত সিং রাজপুত এর পর আবারো আত্মঘাতী হলেন তারক মেহতা কা উল্টা চশমা সিরিয়ালের অন্যতম লেখক অভিষেক মাকওয়ানা। 

২৭ নভেম্বর মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় অভিষেকের দেহ পাওয়া যায়। পুলিশ তদন্ত করলে সুইসাইড নোট উদ্ধার হয়। সুইসাইডনোটে আর্থিক অনটন এবং ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করা রয়েছে। মুম্বাই পুলিশ সুইসাইড নোটের উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।