ব্রেকফাস্টে পাউরুটি খান ? চটপট জেনে নিন এই বিষয়গুলি সম্পর্কে।

3rd December 2020 3:43 pm Information
ব্রেকফাস্টে পাউরুটি খান ? চটপট জেনে নিন এই বিষয়গুলি সম্পর্কে।


প্রায় বেশিরভাগ মানুষের ব্রেকফাস্টের পাউরুটির উপস্থিতি চোখে পড়ে । পাউরুটিতে মাখন অথবা জেলি মাখিয়ে প্রাতরাশ হয়ে ওঠে আরো সুস্বাদু। এছাড়াও স্যান্ডউইচ অথবা ডিম টোস্ট বানাতে অপরিহার্য উপকরণ হলো পাউরুটি। বহু মানুষ পিকনিকে গেলেও পাউরুটিকে সঙ্গে রাখবেই। কিন্তু জানেন কি পাওয়া রুটি খেতে গিয়ে অনেক সময় আপনি আপনার শরীরকে ঠেলে দিচ্ছেন বিপদের পথে। ‌
ময়দার তৈরি পাউরুটি কে বলা হয় হোয়াইট ব্রেড এবং আটার তৈরি পাউরুটি কে বলা হয় ব্রাউন ব্রেড। তবে উপকারিতা দিক থেকে হোয়াইট ব্রেড অপেক্ষা ব্রাউন ব্রেড অত্যধিক গুরুত্বপূর্ণ। আটার তৈরি পাউরুটি অর্থাৎ ব্রাউন ব্রেডে থাকে হোল গ্রেন আটা । তবে অনেক সময় দেখা যায় অসাধু ব্যবসায়ীরা ব্রাউন ব্রেড এর মধ্যে বিভিন্ন রাসায়নিক মেশায় এর রংটিকে ব্রাউন করার জন্য। 

আপনার শরীরের পক্ষে যেমন পুষ্টিকর হতে পারে ব্রাউন ব্রেড। এই ব্রাউন ব্রেড যে শুধুমাত্র আটার হতে পারে তা নয়, ব্রাউন বেডের মধ্যে অনেক সময় থাকতে পারে , সোয়াবিন থেকে শুরু করে বাজরা, ওটস প্রভৃতি  । এবং এই ধরনের পাউরুটি গুলিও শরীরের পক্ষে খুবই উপকারী বলে বিবেচিত হয়। 

হোয়াইট ব্রেডের মধ্যে ময়দা থাকার দরুন এটি যেমন শরীরে ফ্যাটের পরিমাণ বাড়ায় তেমনি কোলেস্টেরল বাড়িয়ে তোলে শরীরে। বাজারে পাউরুটি কিনতে গেলে ব্রাউন ব্রেড বেছে নেওয়াই শ্রেয়। এবং প্যাকেটে অবশ্যই দেখে নেবেন যে এটি সত্যিই ব্রাউন ব্রেড কিনা।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।