মাননীয়া মুখ্যমন্ত্রী করোনার আবহে আরো এক বড়োসড়ো কর্মসংস্থানের ব্যবস্থা করলেন।

2nd December 2020 1:32 pm News
মাননীয়া মুখ্যমন্ত্রী করোনার আবহে আরো এক বড়োসড়ো কর্মসংস্থানের ব্যবস্থা করলেন।


করোনা ভাইরাসের আবহে ভারতবর্ষে সৃষ্টি হয়েছে আর্থিক মন্দার। প্রচুর মানুষ কর্মসংস্থান চলে গেছে এই করোনার কারণে। রাজ্যের একাংশ বেকারত্বে চরম দূর্ভোগে পড়েছে। মধ্যবিত্ত কিভাবে জীবন যাপন করবে তার কোন কূল কিনারা নেই। এরইমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আইটি সেক্টরে বড়োসড়ো কর্মসংস্থানের ঘোষণা করলেন। 

পশ্চিমবঙ্গে আসতে চলেছে উইপ্রো। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কুড়িটি আইটি হাবকে জমি দিয়েছেন। আশা করা যাচ্ছে রাজ্যে এক বিশাল কর্মসংস্থানের সুযোগ হবে। চাকরি পাবে হাজার হাজার বেকার ছেলে মেয়ে। উইপ্রো কে রাজ্যের শিল্প প্রতিষ্ঠা করার জন্য ছাড়পত্র প্রদান করা হয়েছে। এছাড়া ইনফোসিস কে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার তৈরীর সম্মতি দিয়েছেন। ২০২১ এর জুলাই মাসে কাজ শুরু করা হবে। এছাড়া স্টার সিমেন্ট ইউনিট খোলা হবে বলেও ছাড়পত্র দেওয়া হয়েছে।

মাননীয় মুখ্যমন্ত্রী জানান গত বছর নিউটাউনে সিলিকন ভ্যালি তৈরি করার জন্য 100 একর জমি দেওয়া হয়েছিল। 

বিশেষজ্ঞরা আশা করছেন পশ্চিমবঙ্গে যদি আইটি কোম্পানি শিল্প করেন তাহলে অনেক বেকার যুবক-যুবতী কর্মসংস্থান পাবে। তাতে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।