প্লে স্টোরে উপস্থিত হল ভারতীয় গেম ফৌজি। যথেষ্ট খুশি গেমাররা

1st December 2020 4:41 pm News
প্লে স্টোরে উপস্থিত হল ভারতীয় গেম ফৌজি। যথেষ্ট খুশি গেমাররা


জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু চিনা অ্যাপ বাতিল করে দিয়েছে ভারত সরকার। ‌ যেমন জনপ্রিয় চিনা অ্যাপ টিক টক সহ বেশকিছু চিনা অ্যাপ পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছিল। যার মধ্যে রয়েছে মোবাইল অ্যাকশন গেম পাবজি। সারা ভারতের মধ্যে অত্যন্ত জনপ্রিয় গেম ছিল এই পাবজি। পাবজি ব্যান হওয়াতে ভারতের বহু গেমাররা বিমর্ষ হয়ে পড়েছিলেন। তবে সকলেই বলেছিলেন সবার আগে জাতীয় নিরাপত্তার বিষয়, তারপর বিনোদন। জাতীয় সুরক্ষার কথা চিন্তা করেই এই টিম এবং আরও বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছিল ভারত সরকার। ‌ তবে জানা গিয়েছে খুব শীঘ্রই এই পাবজি অধিগ্রহণ করবে অন্য সংস্থা। এবং এটাও জানা গিয়েছে এই পাবজি খুব শীঘ্রই আবার ফিরতে চলেছে ভারতের বুকে। যার দরুন খুবই খুশি হয়েছে গেমারদের একাংশ। ‌ তবে গেমারদের জন্য আরও একটি খুশির খবর, গুগল প্লে স্টোরে এসে উপস্থিত হলো ভারতীয় অ্যাকশন গেম 'ফৌ-জি' । এই মোবাইল গেম তৈরি করেছে বিশাল গোন্ডালের অধীনস্থ সংস্থা এনকোর গেমস। ‌ তারা আগেই এই গেম আনার কথা ঘোষণা করেছিল। ‌ এবারেই গেম গুগল প্লে স্টোরে এসে উপস্থিত হয়েছে। তবে জানা গিয়েছে, প্লে স্টোরে এসে উপস্থিত হলেও বর্তমানে সেটি ডাউনলোড করার ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। তবে প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে , এই গেমটি খেলা যাবে বলে জানা গিয়েছে। 

অনলাইন এই গেমটি খেলে প্রায় পাবজি গেম এর মতই আনন্দ উপভোগ করতে পারবেন গেমাররা। ‌ জানা গিয়েছে, এই গেমের নোটিফিকেশন পাওয়া যাবে মোবাইলে। তাছাড়া গেমটি ডাউনলোড করা গেলেই তার টার্মস অ্যান্ড কন্ডিশনস্ দেখতে পেয়ে যাবেন গেমাররা।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।