বর্তমানে প্রায় প্রতিটি মানুষের মধ্যেই যৌনতা নিয়ে বেশ কিছু সংকোচ বোধ রয়েছে। এখনো অনেকেই যৌনতা বিষয়ে স্পষ্ট করে কিছু প্রকাশ করে উঠতে পারেন না। তবে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আপনি জেনে নিলে আপনার সঙ্গী বা সঙ্গিনীকে সহজেই শয্যাসঙ্গী হওয়ার জন্য রাজী করাতে পারেন। একবার চটপট দেখে নিন সেই বিষয়গুলির সম্বন্ধে।
প্রথমত, আপনার সঙ্গী অথবা সঙ্গিনীর সৌন্দর্যের যথেষ্ট প্রশংসা করতে থাকুন। বিশেষ করে তার শারীরিক গঠন সম্বন্ধে ভালো রকম কথা বলতে থাকুন। তবে হালকা ফ্লাট করতে গিয়ে যেন কখনোই নোংরা কথা প্রয়োগ করবেন না। এর ফলে খুব শীঘ্রই আপনার প্রতি আপনার সঙ্গী বা সঙ্গিনী আকর্ষিত হয়ে যাবেন।
দ্বিতীয়ত, কারো প্রতি প্রেম ছাড়া শারীরিক আকর্ষণ হলে, তাকেই এই কথাটি আকারে ইঙ্গিতে জানাতে চেষ্টা করুন । তবে এক্ষেত্রে আপনার শালীনতা বজায় রাখতে হবে। প্রেমের মধ্যেও এই সম্পর্ক পেতে চাইলে সঙ্গী বা সঙ্গিনীকে স্পষ্ট করে জানিয়ে দিন।
তৃতীয়ত, যদি দেখেন প্রথমেই সঙ্গী বা সঙ্গিনী রাজি হয়ে যেতে পারে, তাহলে তাকে সরাসরি বিছানায় না নিয়ে গিয়ে আগে কাছাকাছি কোথাও ঘুরিয়ে আনুন । কোন হোটেল অথবা রেস্টুরেন্টে ডিনার করতে পারেন অথবা কাছাকাছি কোথাও ছোট্ট করে ঘুরে আসতে পারেন। এতে সে সম্পূর্ন ভাবে আপনাকে শারীরিকভাবে পেতে চাইবে।
চতুর্থত, প্রথমেই যখন দেখবেন যে আপনার সঙ্গী অথবা সঙ্গিনী আপনার সাথে বিছানায় যেতে রাজি হয়ে গেছেন, তখন আগে নিজের এবং সঙ্গি অথবা সঙ্গিনীর সুরক্ষা সম্পর্কে সচেতন থাকবেন । অসুরক্ষিত যৌন সম্পর্ক আপনাদের দুজনের জন্যই বিপদ ডেকে আনতে পারে।
পঞ্চমত, যখন কারো প্রতি শারীরিকভাবে আকর্ষণ অনুভব করবেন, তাকে কখনোই অশ্লীলভাবে বার নোংরা কোন কথা বলে বিরক্ত করবেন না বরং তার সঙ্গে ভালো ব্যবহার করুন, তার সাথে খোলামেলা আলোচনা করুন, বন্ধুর মতো ভালো ভাবে মিশতে চেষ্টা করুন। যদি দেখেন আপনার সঙ্গী বা সঙ্গিনী যৌনতায় সায় দিচ্ছেন না তখন তাকে কখনোই জোর করবেন না।