ভারতবর্ষ হল কৃষিভিত্তিক দেশ। ধান উৎপাদনে ভারত বর্ষ সবথেকে বেশি উন্নতি লাভ করেছে। সবথেকে বেশি ধান উৎপাদনের শিরোপা অর্জন করেছে বর্ধমান জেলা। চিরকালই ধান উৎপাদনের শিরোপা অর্জন করে আসছে এই জেলা। কিন্তু এবারে বর্ধমানের চাষীদের ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে। চাষীদের মাথায় হাত পড়েছে।
বর্ধমান জেলা গলসী ও ভাতারে বেশকিছু চাষিরা ধানের ফলন ভালো হওয়ার জন্য দামী কীটনাশক প্রয়োগ করেছিলেন। তাতে করে অনেক বুঝি তাদের নষ্ট হয়ে গেছে। দামি কীটনাশক ব্যবহার করার পরেও ফলন একেবারেই ভাল হয়নি। গাছ ভালো হলেও ফলন একেবারেই ভাল হয়নি বলে চাষিরা জানিয়েছেন। ধান গাছ ভালো হওয়ায় চাষিরা ভেবেছিলেন হয়তো ফলনও খুব ভালো হবে। লাভের মুখ দেখতে পাবেন তারা। কিন্তু ধানের ভিতর চাল না থাকায় চাষিরা পড়েছেন বিপাকে।
এর সাথে সাথে মাজরা পোকার প্রভাবে ধানের বেশ ক্ষতি হচ্ছে। দামি কীটনাশক ব্যবহার করার পরেও পোকার আক্রমণ গাছের ফলন একেবারেই দিচ্ছে বলে চাষিরা অনুমান করেছেন। হঠাৎ হঠাৎ বৃষ্টিও ধানের প্রচন্ড পরিমানে ক্ষতি করছে বলে জানা গেছে।
বেশ কিছু জায়গায় ধানের ফলন ভাল হলেও বর্ধমানের করুন কুড়িগ্রামে কিছু জমিতে ব্যাপকভাবে পোকামাকড়ের উপদ্রব এর ফলে ধানের ফলন একেবারে নষ্ট হয়ে গিয়েছে। কীটনাশক প্রয়োগ করার পরে বৃষ্টিপাত শুরু হলে কোন লাভ হয়নি তাতে। চাষিরা কৃষি দপ্তরে নিজেদের অভিযোগ জানিয়েছেন যাতে বিমা সংস্থার সঙ্গে যোগাযোগ করে কিছু ক্ষতিপূরণ পাওয়া যায়। তাতে চাষিরা কিছুটা হলেও উপকৃত হবেন।