দীর্ঘদিনের কফ, শুষ্ক কাশি ও শ্বাসকষ্টের কষ্ট থেকে মুক্তি পেতে ব্যবহার করুন এই জিনিসগুলো।

24th November 2020 12:51 pm Information
দীর্ঘদিনের কফ, শুষ্ক কাশি ও শ্বাসকষ্টের কষ্ট থেকে মুক্তি পেতে ব্যবহার করুন এই জিনিসগুলো।


অনেকেরই ছোটবেলা থেকে সর্দি কাশির প্রবণতা থাকে। প্রচুর ওষুধ খেয়েও লাভ হয়নি কোন। দীর্ঘদিন থেকে বুকের ভেতর সর্দি জমে জমে ভয়ঙ্কর কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা যাচ্ছে। এছাড়াও গরম থেকে হঠাৎ করে জাগিয়ে ঠান্ডা পড়েছে। এর ফলে অনেকেরই সর্দি-কাশির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই ঠান্ডার মধ্যে অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়। সেটি খুবই যন্ত্রণাদায়ক সমস্যা। কিভাবে এই সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন আসুন জেনে নেওয়া যাক। 

রসুন - রসুন সর্দি কাশির জন্য অত্যন্ত উপকারী খাদ্য। প্রত্যেকদিন খালি পেটে যদি এক কোয়া রসুন খেতে পারেন তাহলে হৃদরোগের নানারকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই। এছাড়া রসুনে রয়েছে একশটি খনিজ উপাদান। এছাড়াও রসুনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই এন্টিঅক্সিডেন্ট এর জন্য ফুসফুস সুস্থ রাখতে সাহায্য করে। এর ফলে শ্বাস নিতেও কোন সমস্যা হয় না। কারোর যদি সর্দি হয়ে থাকে বা শুষ্ক কাশি দেখা যায় তাহলে রসুনের সাথে সরষের তেল গরম করে বুকে মালিশ করলে অনেক উপকার পাওয়া যেতে পারে। 

কমলালেবু - লেবুতে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন সি। এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ঠান্ডা লাগা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। লেবু শুধু ঠাণ্ডা লাগা থেকে যে মুক্তি দেয় তাই নয়। ক্যান্সারের মতো মারণ রোগের ও ঔষুধী রূপে কাজ করে। 

যদি শ্বাসকষ্ট ও সর্দি থেকে খুব সহজেই মুক্তি পেতে চান তাহলে অবশ্যই দিনে একটি করে কমলালেবু ও খালি পেটে এক কোয়া রসুন অবশ্যই খাওয়া শুরু করুন। এতে প্রচুর পরিমাণে উপকার পাবেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।