আগামী বছরই বড় পর্দায় আসতে চলেছে প্রভাস ও সাইফের জুটি।

20th November 2020 3:42 pm News
আগামী বছরই বড় পর্দায় আসতে চলেছে প্রভাস ও সাইফের জুটি।


 সিনেমা প্রেমী মানুষ এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভারতবর্ষের বুকে। দক্ষিণের সিনেমা জগৎ থেকে শুরু করে বলিউডের মধ্যে প্রায়শই হিট হিট সিনেমার মুক্তি ঘটছে। বিশেষ করে এখন বলিউডের বুকে দক্ষিণ সিনেমা প্রায়শই রিমেক দেখা যায়। তেমনি বলিউডের মাটিতে যথেষ্ট পরিচিতি পাচ্ছেন দক্ষিণী সুপারস্টার এরা। এ রকমই একজন বিখ্যাত দক্ষিণী সুপারস্টার হলেন বাহুবলী খ্যাত প্রভাস। 

সম্ভবত আগামী বছরই মুক্তি পেতে চলেছে আদি পুরুষ। যেখানে প্রভাস ও স‌ঈফ আলি খানের জুটিকে দেখা যাবে। এই খবর ভাইরাল হওয়ার পর থেকেই নিজেদের মধ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্ভবত ২০২১ সালের ১১ ই আগস্ট মুক্তি পেতে চলেছে আদিপুরুষ।

তানাজি সিনেমায় আজয় দেবগান ও স‌ঈফ আলি খানকে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেখানে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন স‌ঈফ আলি খান। ওই সিনেমাটি ও পরিচালনা করেছিলেন ওম রাও। সেখানেও অজয় দেবগনের অভিনয় যথেষ্ট প্রশংসা পায় ভক্তদের কাছে। তাই নতুন এই আদি পুরুষ ছবিতে অজয় দেবগনের উপস্থিতি তার ভক্তদের মাঝে দারুন ঝড় তুলবে এ কথা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও জানা গিয়েছে আদিপুরুষ সিনেমাটির রামায়ণের গল্প অনুসারে তৈরি হতে চলেছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।