বাড়িতে বসেই বেসন দিয়ে তৈরি করে নিন এই দুর্দান্ত ফেসপ্যাক। মুখের কালো দাগ দূর করুন এক নিমেষে

19th November 2020 1:40 pm Information
বাড়িতে বসেই বেসন দিয়ে তৈরি করে নিন এই দুর্দান্ত ফেসপ্যাক। মুখের কালো দাগ দূর করুন এক নিমেষে


প্রতিটি মানুষ চায় তার সৌন্দর্য হোক সকলের থেকে অনন্য , অসাধারণ। নারী-পুরুষ নির্বিশেষে সকল মানুষই তার সৌন্দর্য বৃদ্ধিতে সচেষ্ট থাকেন। বিশেষ করে মেয়েরা তাদের সৌন্দর্য বৃদ্ধিতে এবং স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট যত্ন নিয়ে থাকেন। সৌন্দর্য বৃদ্ধির জন্য মেয়েরা এবং ছেলেরা বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। অনেকেই মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য পার্লারের শরণাপন্ন হন, অথবা বাড়িতেই ঘরোয়া উপাদান ব্যবহার করে মুখের ঔজ্জল্য বৃদ্ধিতে সচেষ্ট হন। এ রকমই একটি হাতের নাগালে থাকা ঘরোয়া উপাদান দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন একটি চমৎকার ফেসপ্যাক যা প্রয়োগ করার ফলে অচিরেই আপনার সৌন্দর্য হবে সকলের চোখে পড়ার মতো। মুখের সৌন্দর্য হবে দীপ্তিময় এবং মুখের কালো দাগ এবং অন্যান্য দাগ দূর হবে খুব সহজেই। একবার চটপট দেখে নিন কিভাবে বানাবেন এই ফেসপ্যাক- 

এর জন্য আপনাকে নিতে হবে দুই চামচ বেসন। এবং তার সাথে নিতে হবে ১ চামচ মধু, ১ চামচ গোলাপ জল, এবং প্রায় এক চামচ মতো কাঁচা হলুদের পেস্ট। 

এমনিতেই মধু অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। সমস্ত উপকরণ গুলি কে ভালোভাবে মিশিয়ে নিন এবং মিশ্রনটিকে একটু গাঢ় ভাবে তৈরি করে নিন। এবার এই ফেসপ্যাকটি ভালোভাবে আপনার মুখে লাগিয়ে নিন এবং প্রায় ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। এরপর ঠান্ডা জল দিয়ে আপনার মুখটি পরিষ্কার করে ধুয়ে ফেলুন। তবে এই ফেসপ্যাকটি তুলতে কোনরকম সাবান ব্যবহার করবেন না। ফেসপ্যাকটি মুখ থেকে পরিষ্কার করে দেওয়ার পরেই দেখবেন আপনার মুখ হয়ে উঠেছে আরো দীপ্তিময় এবং লাবণ্যে পরিপূর্ণ। প্রতি সপ্তাহে যদি তিন দিন এই ফেসপ্যাকটি আপনার মুখে লাগাতে পারেন তাহলে অচিরেই আপনার মুখের সৌন্দর্য প্রকাশ পাবে সকলের সামনে।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।