আবারো ধর্ষণের চেষ্টা চিকিৎসাধীন রোগীকে। করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও ছাড় মেলেনি সেই অসহায় রোগীর।

18th November 2020 11:10 am Information
আবারো ধর্ষণের চেষ্টা চিকিৎসাধীন রোগীকে। করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও ছাড় মেলেনি সেই অসহায় রোগীর।


এবারে ছাড় পেলোনা করোনা আক্রান্ত মুমূর্ষু রোগী ও। এক ধর্ষকের লালসার শিকার হতে হল করোনা আক্রান্ত রোগীকে।

ঘটনাটি ঘটেছে কেরলের কোঝিকরে। ঘটনাটি ঘটেছে কেরালার একটি মেডিকেল কলেজের প্রাঙ্গণে। অভিযোগকারিণী জানিয়েছেন হসপিটালের এক কর্মী তাকে ধর্ষণের চেষ্টা করে। কোনমতে তার হাত থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচান। 

ঘটনা সুত্রে জানা যায় রবিবার এই রোগী চিকিৎসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু চিকিৎসকের সাথে যোগাযোগ করতে না পারার জন্য হসপিটালের এক কর্মী অশ্বিন কৃষ্ণ বলে ওই ব্যক্তিকে কোন উপায় না পেয়ে চিকিৎসকের সাথে যোগাযোগ করিয়ে দিতে অনুরোধ করেন। সেখান থেকেই হাসপাতালের রেজিস্টার থেকে ওই মহিলার হোআটসঅ্যাপ নাম্বার নিয়ে যথারীতি তাকে কু- প্রস্তাব দিতে শুরু করে অশ্বিন কৃষ্ণ নামে ওই ব্যক্তি। তাতে ওই মহিলা রীতিমত ভয় পেয়ে যান। কোনোরকম দ্বিধাবোধ না করেই শেষ পর্যন্ত অন্য চিকিৎসকের কাছে ব্যাপারটা জানায়। 

কিন্তু তারপরেই ওই মহিলা জানান অশ্বিন কৃষ্ণ তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবে বলে সঙ্গে করে নিয়ে যায়। সেই সময় হসপিটালের চার তলায় জোর করে তাকে নিয়ে যাওয়া হয়। এবং সেখানেই অশ্বিন কৃষ্ণ ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। মহিলা কোনরকম ভাবে অশ্বিন কৃষ্ণর হাত থেকে বাঁচিয়ে পালিয়ে আসে।

পরে পুলিশি তদন্ত হলে অশ্বিন কৃষ্ণ এই ঘটনা স্বীকার করে নেয়। কেরালা পুলিশ এই বিষয়ে তদন্ত করছেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।