সাবধান ! অতিরিক্ত চা পান করতে পারে আপনার মারাত্মক ক্ষতি

13th November 2020 3:12 pm Information
সাবধান ! অতিরিক্ত চা পান করতে পারে আপনার মারাত্মক ক্ষতি


চা হলো একটি উত্তম পানীয়। ঘুম থেকে ওঠার পর এক কাপ চা পান করলে শরীর ও মন দুই সতেজ হয়ে ওঠে। পৃথিবীতে চা প্রেমী মানুষ প্রচুর রয়েছেন। 

দুধ চা বা লিকার চা ছাড়া আরো যে কত রকমের চা হয় তার কোনো ধারণা নেই। যেমন লিকার চা, চিনি ছাড়া লিকার চা, দুধ চা, আদা দেওয়া চা, মশলা চা, তন্দুরি চা এছাড়া আরো অনেক ধরনের চা আছে। অনেকেই আছেন এখন অনেক ধরনের চা এর ব্যবসা করে রমরমা ভাবে দিন কাটাচ্ছেন। দার্জিলিংয়ের চা ভারতবর্ষকে অন্যান্য দেশের সাথে একই সূত্রে বেঁধে রেখেছে। 

চা শরীর ম্যাজম্যাজ করলে শরীরকে জীবন্ত করতে সহায়তা করে। চা খেলে মূত্রত্যাগের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া চায় থাকে প্রচুর পরিমাণে ক্যাফিন। ক্যাফিন ঘুমে ব্যাঘাত ঘটাতে সহায়তা করে। 

চা খেলে যেমন শরীরে অনেক কিছু সাহায্য করে তেমনি অনেক কিছু ক্ষতিকারক প্রভাব ফেলে। অতিরিক্ত চা পান করলে সারা জীবনের মত নিদ্রাহীনতা হতে পারে। এছাড়া প্রচুর পরিমাণে চা পান করলে হৃদযন্ত্র বিকল করে দিতে পারে। অন্তঃসত্ত্বা অবস্থায় প্রতিনিয়ত চা পান করলে সেই সন্তানের ক্ষতি হতে পারে। তাই চিকিৎসকরা গর্ভবতী মহিলাদের চা পান করতে নিষেধ করেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।