ভিড়ের পরিমাণ রুখতে অফিস টাইমে শুরু হবে প্রায় ৯৫% ট্রেন।

13th November 2020 10:33 am News
ভিড়ের পরিমাণ রুখতে অফিস টাইমে শুরু হবে প্রায় ৯৫% ট্রেন।


লকডাউন এর প্রায় সাত মাস বাদে বুধবার থেকে চালু হয়েছে লোকাল ট্রেন। ৭৫% ট্রেন চললেও মানুষের ভিড় সামলানো সম্ভব হয়নি প্রশাসনের। সরকারি নির্দেশ অনুযায়ী সোশ্যাল ডিসটেন্সসিংয়ের কথা বললেও , সামলানো যায় নি মানুষের ভিড়। এর ফলেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের কথা ভেবে ভিড় এড়াতে ট্রেন সংখ্যা বাড়ানোর কথা চিন্তাভাবনা করেন তিনি। তাই সাথেসাথেই সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর সাথে বৈঠক করে রেলের কাছে আবেদন করেছিলেন। বৃহস্পতিবার বিকেলে রেল ও রাজ্য সরকারের বৈঠক হয়।

প্রতিদিন হাওড়াতে প্রায় ৩০ লক্ষ মানুষ চলাচল করেন।শিয়ালদা তে ও ওই একই পরিমাণ মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজ বন্ধ থাকায় যাত্রী সংখ্যা অনেক কম ছিল। কিন্তু রেল কর্তৃপক্ষ জানিয়েছেন অফিস টাইমে ভিড়ের পরিমাণ যথেষ্ট বেশি ছিল। ট্রেন সংখ্যা কম থাকায় সামাজিক দূরত্ব মানা সম্ভব হয়নি। ভিড়ে ঠাসা ঠাসি করে অনেকে উঠেছেন ট্রেনে।

তাই বৃহস্পতিবার রেল রাজ্য বৈঠকে জানানো হয়েছে যে ১০০% ট্রেন‌ই চলাচল করবে। ১০০% না চললেও অন্ততপক্ষে ৯৫% চলবেই। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজ থেকে অর্থাৎ শুক্রবার থেকেই ৯৫% ট্রেন নিয়মিত চলাচল করছে। এর ফলে আশা করা যায় কিছুটা হলেও সামাজিক দূরত্ব মানা সম্ভব হবে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।