আজ থেকে রাজ্যে চালু হল লোকাল ট্রেনের পরিষেবা। হাওড়া স্টেশনে যথেষ্ট ভীড়।

11th November 2020 12:39 pm News
আজ থেকে রাজ্যে চালু হল লোকাল ট্রেনের পরিষেবা। হাওড়া স্টেশনে যথেষ্ট ভীড়।


দীর্ঘ লকডাউন এর পর অবশেষে আজ থেকে চাকা গড়াতে শুরু করেছে লোকাল ট্রেনের। প্রতিটি স্টেশনে পর্যবেক্ষণ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।  এর আগে বিভিন্ন জায়গায় লোকাল ট্রেন চালানোর জন্য বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। কিছু কিছু জায়গায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছিল এই বিক্ষোভ চলাকালীন। 

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে রাজ্যজুড়ে লোকাল ট্রেনের পরিষেবা শুরু হয়েছে। 
দীর্ঘ সাড়ে সাত মাস পর চালু হ‌ওয়া রেল পরিষেবায় কড়া দূরত্ব বিধি মেনে চলতে বলা হচ্ছে। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব রেল মিলিয়ে মোট ৬৯৬ টি ট্রেন চালানো হবে বলে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। এরমধ্যে শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩ টি ট্রেন এবং হাওড়া ডিভিশনে চলবে ২০২ টি এবং খড়্গপুর ডিভিশন এ চলবে ৮১ টি লোকাল ট্রেন। 
আজ সকাল থেকেই হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড় পরিলক্ষিত হয়েছে, কিন্তু সকলেই এর মধ্যে নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে এবং মুখে মাস্ক লাগিয়ে  সতর্ক হয়ে রয়েছেন। রাজ্য পুলিশের তরফ থেকে যথেষ্ট সাহায্য মিলেছে বলে জানিয়েছে রেল। রাজ্য পুলিশের টিম প্রতিটি স্টেশনে থার্মাল স্ক্যানিং করছে। তবে হাওড়া, শিয়ালদা, সোনারপুর, সহ বিভিন্ন উল্লেখযোগ্য স্টেশনে টিকিট কাউন্টারে দেখা গিয়েছে লম্বা লাইন। আরপিএফ প্রতিটি যাত্রীকে শারীরিক দূরত্বও মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।