বর্তমানে বহু মানুষ কিডনির সমস্যায় ভুগছেন। কিডনির সমস্যায় অনেকেই এমনভাবেই জেরবার হয়ে পড়ছেন যাতে তাদের জীবন সংশয় হয়ে পড়ছে। তবে প্রাত্যহিক জীবনে বেশ কিছু নিয়মকানুন মেনে চললে কিডনি সমস্যায় আর কাউকে জেরবার হতে হবে না। প্রাত্যহিক জীবনে নিয়ম শৃঙ্খলা মধ্যে বাধা বিপত্তি আসলে তখনই কিডনির সমস্যার উদ্রেক হয়। তাই প্রাত্যহিক জীবনে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করলে কিডনির সমস্যার হাত থেকে দূরে থাকতে পারবেন আপনি।
যেমন প্রথমেই বলে রাখি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ যদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার আপনি খেতে পারেন তাহলে কিডনির সমস্যা থেকে আপনি অব্যাহতি পাবেন। তবে এর বেশি হয়ে গেলে সেটি কিডনির জন্য ক্ষতিকারক হতে পারে।
টক দই এবং দুধ একসাথে খাওয়া থেকে বিরত থাকুন। টক দই এবং দুধ একসাথে খেলে এটি আপনার কিডনির উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
কফিতে রয়েছে ক্যাফিন যা অতিরিক্ত পরিমাণে পান করলে শরীরের পক্ষে খুবই বিপদজনক বলে প্রমাণিত হতে পারে। অতিরিক্ত কফি খেলে কিডনির সমস্যার সম্ভাবনা থাকে।
বর্তমানে ব্যস্ততার এই সময়ে অনেকেই চটজলদি খাবার বানাতে গিয়ে নুডলস খেয়ে থাকেন। কিন্তু ভালোভাবে বিবেচনা না করে উল্টোপাল্টা নুডুলস খেলে তা কিডনির উপর বিরূপ প্রভাব ফেলে। অনেক সময় দেখা গিয়েছে বাজার চলতি বেশকিছু নুডুলস এর মধ্যে পাওয়া গিয়েছে ক্ষতিকারক সিসা।
অতিরিক্ত নুন খেলে উচ্চ রক্তচাপ ত্বরান্বিত হয় যার ফলে কিডনির মশার উদ্যোগে সম্ভাবনা থেকে যায়। যারা কিডনির পাথরের শিকার তাদের অবশ্যই বাদাম খাওয়া থেকে বিরত থাকতে হবে।
অতিরিক্ত সিগারেট ,বিড়ি খাওয়া, অতিরিক্ত মদ খাওয়া ফ্রি অবশ্যই পরিত্যাগ করতে হবে। এছাড়া অনেকে ব্যস্ততার মধ্যে প্রস্রাব আটকে থাকেন। এই কু'অভ্যাস গুলো অবিলম্বে পরিষ্কার করতে হবে না হলে চরম ক্ষতিগ্রস্থ হবে আপনার কিডনি।
কিডনিকে সুস্থ রাখতে গেলে প্রত্যেকদিন অবশ্যই গড়ে তিন লিটার করে জল প্রত্যেকের পান করা উচিত।