সঠিকভাবে না শুলে আপনার স্কিনের ফলাফল হতে পারে খুব ক্ষতিকর।

10th November 2020 12:29 pm Information
সঠিকভাবে না শুলে আপনার স্কিনের ফলাফল হতে পারে খুব ক্ষতিকর।


আমরা সকলেই কমবেশি স্বাস্থ্যসচেতন। শরীরের সাথে সাথে নিজের ত্বকেরও খেয়াল রাখেন অনেকে। মহিলা ও পুরুষ উভয়েই এখন ত্বকের ব্যাপারে খুবই যত্নশীল। তবে শুধু পার্লারে গিয়ে রূপচর্চা করলেই ত্বকের যত্ন নেওয়া হয় না। ঘুমোনোর অবস্থানের ওপর ও নির্ভর করে আপনার ত্বক কেমন থাকবে। আসুন জেনে নিই ঘুমোনোর অবস্থান কিভাবে করলে আপনার ত্বক থাকবে সুস্থ সবল। 

ঘুমোনোর অবস্থানের ওপর নির্ভর করে ত্বকের সুস্থ-সবল থাকা। আসুন জেনে নেই কিভাবে শুনে আপনার ত্বক থাকবে সুস্থ।

১) চিৎ হয়ে শোয়া ঘুমোনোর সবথেকে সঠিক পদ্ধতি। কিন্তু সব সময় এই পদ্ধতি অবলম্বন করা সম্ভব হয় না। আমরা বেশিরভাগ মানুষ কাত হয়ে শুতেই বেশি ভালোবাসি। কিন্তু বালিশে মাথা রেখে কাত হয়ে শুলে আপনার মুখের ত্বক বালিশের সাথে লেগে থাকে। এর ফলে বালিশের কাপড়ে থাকা জীবাণু গুলি আপনার ত্বকের সাথে মিশে ত্বকের ক্ষতি সাধন করে। ত্বকে এর প্রভাবে তৈলাক্ত ভাব বৃদ্ধি পায় এবং ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা থাকে। যদি নিয়মিত বালিশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে এই সম্ভাবনা অনেকটাই কম থাকে। তবে চিত হয়ে শোয়াই ঘুমের সঠিক অবস্থান।

২) অনেকের অভ্যাস আছে পাশ ফিরে শুয়ে থাকা। পাশ ফিরে শুলে সঠিক মত রক্ত চলাচল করতে পারে না। এর ফলে ত্বকে অক্সিজেন চলাচলের মাত্রা অনেক কমে যায়। ফলে আপনার ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। পাস করে শোয়ার অভ্যাস অত্যন্ত খারাপ। অভ্যাসের ফলে চোখের কালি পড়ার মত ক্ষতি ও আপনার ত্বকে হতে পারে।

৩) অনেকেরই অভ্যাস আছে বালিশে মুখ ঢেকে শুয়ে থাকা। কিন্তু এর ফলে সঠিকভাবে রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ হয় না। ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। ঘুমানোর সময় শরীরের কোন রকম অ্যাক্টিভিটি হয় না। তাই আপনি যদি মুখের উপর বালিশ চাপা দিয়ে শুয়ে থাকেন তাহলে খুবই মারাত্মক প্রভাব ত্বকের উপরে পড়ে। 

তাই সঠিকভাবে ঘুমিয়ে অবস্থান নির্ধারণ করুন। সঠিকভাবে ঘুমের অবস্থান থাকলে আপনার ত্বকে কোনো রকম ক্ষতি হবে না।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।