কাঁচালঙ্কা অনেকদিন ধরে টাটকা ও সতেজ রাখার কৌশল জেনে নিন

9th November 2020 3:21 pm Information
কাঁচালঙ্কা অনেকদিন ধরে টাটকা ও সতেজ রাখার কৌশল জেনে নিন


কাঁচালঙ্কা হলো এমন একটি উপাদান যা রান্নায় ব্যবহৃত এক গুরুত্বপূর্ণ উপাদান। অনেকে আছেন যারা ঝাল খেতে ভালোবাসেন। তারা নিয়মিত কাঁচা লঙ্কা খান। 

কাঁচা লঙ্কার ঝাল এর জন্য ব্যবহৃত হয় তা নয়। কাঁচা লঙ্কায় রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। তবে কোন জিনিসই অতিরিক্ত খাওয়া ভালো না। এছাড়াও কাঁচালঙ্কা আমাদের শরীরের অনেক কিছু ব্যাধি  থেকে দূর রাখে। 

কাঁচা লঙ্কা তে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তবে বিশেষজ্ঞদের মতে যদি পারেন কাঁচা লঙ্কার বীজগুলি ফেলে খাওয়ার চেষ্টা করবেন। এবং অতিরিক্ত মাত্রায় কাঁচালঙ্কা যদি আপনি খান তাহলে পেটের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কিন্তু কাঁচালঙ্কা আপনি অনেকদিন পর্যন্ত কোন উপায়ে ভালো রাখবে সে সম্পর্কে যদি আপনার ধারনা না থাকে তাহলে সেগুলো অবশ্যই দেখে নিন। এখনকার দিনে অনেকেই আছেন যারা বাজার থেকে সবজি কিনে এনে ফ্রিজে রেখে দেন। কিন্তু কখনো যদি সেই সবজির মধ্যে অল্প পরিমাণে জল থেকে যায় তাহলে সেই সব সবজিতে পচন ধরতে পারে। কাঁচা লঙ্কার ক্ষেত্রেও এটা হয়ে থাকে। তাই জেনে নিন কাঁচালঙ্কাকে কিভাবে সতেজ রাখবেন।

কাঁচা লঙ্কা গুলি যখন বাজার থেকে কিনে আনবে সেগুলিকে নিয়মিত পরিষ্কার করে নিন। পরিষ্কার করে নেবার পরে ভালো করে শুকিয়ে নিন। এবং রোদে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন যাতে এক ফোটা জল না থাকে। এবং কাঁচা লঙ্কার যে বোটাটি থাকে সেটি কে আলাদা করে ফেলতে হবে। এরপর যদি এই অবস্থাতে কাঁচালঙ্কা গুলিকে ফ্রিজে রেখে দেন বা এমনিও রেখে দেন তা হলেও সেই কাঁচালঙ্কা গুলি পচবে না। 

এই পদ্ধতিতে কাঁচালঙ্কাকে পচনের হাত থেকে রক্ষা করতে পারেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।