দাঁতের কালো ছোপ কে ঝকঝকে সাদা করতে ব্যবহার করুন এই জিনিসটি।

9th November 2020 1:08 pm News
দাঁতের কালো ছোপ কে ঝকঝকে সাদা করতে ব্যবহার করুন এই জিনিসটি।


দাঁত হলো আমাদের শরীরের একটি অপরিহার্য অঙ্গ। যেটি আমাদের শুধুমাত্র সৌন্দর্য প্রকাশেই সাহায্য করে না, নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করতে সহায়তা করে। সুন্দর ঝকঝকে উজ্জ্বল দাঁতের পাটি দৃষ্টি আকর্ষণ করে। 

দাঁতে নানারকম সমস্যা লক্ষ্য করা যায়। সবথেকে অস্বস্তিকর সমস্যা হল দাঁতের হলদেটে ভাব এবং কালো ছোপ। এসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক নামিদামি প্রোডাক্ট বাজারে আছে। কিন্তু তাতেও অনেকের সমস্যার সমাধান হয় না। এই সমস্যার সমাধান পেতে কয়েকটি ঘরোয়া উপাদান আছে। সেগুলি সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে অবশ্যই দাঁতের এই অস্বস্তিকর সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যাবে। পদ্ধতিটি হল-

প্রথমে একটি পাত্রে আপনার ব্যবহৃত যেকোনো মাজন, সামান্য পরিমাণে বেকিং সোডা, অল্প নুন মিশিয়ে ভালো করে মিশ্রনটিকে মেশাতে হবে। তারপর সেই মিশ্রণে এক চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি ভালোভাবে তৈরি করে সকাল বেলা দাঁত মাজার সময় মিশ্রনটিকে দাঁতের মধ্যে দুই থেকে তিন মিনিট লাগিয়ে রেখে দিন। কিছুদিন ব্যবহার করার পর দেখবেন দাঁতের হলদেটে ভাব কালচে ছোপ দূর হয়ে গেছে। লেবু ও সোডা দাঁতের শিরশিরানি ও কালচে ভাব দূর করতে সাহায্য করে। এবং লেবু মুখের ভেতর যে দুর্গন্ধ হয় সেটি বন্ধ করতেও সাহায্য করে। এই পদ্ধতিটি ব্যবহার করলে আপনার দাঁতের অনেক সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।