অ্যালোভেরা ব্যবহার করে মাত্র পাঁচ মিনিটেই পান ফর্সা ও উজ্জ্বল ত্বক

3rd November 2020 1:22 pm Information
অ্যালোভেরা ব্যবহার করে মাত্র পাঁচ মিনিটেই পান ফর্সা ও উজ্জ্বল ত্বক


বাঙালির মহোৎসব দুর্গাপুজো শেষ হয়েছে। বিষাদের সুর এখনো মনে। তাও বাঙালি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য তোড়জোড় চালাচ্ছে। কারণ সামনে কালীপুজো। দুর্গাপুজোর মতোই কালীপুজো হয় অনেক জাঁকজমক করেই। কিন্তু করোনা পরিস্থিতিতে অনেকেই পার্লারে যাওয়া থেকে দূরত্ব বজায় রাখছেন। কিন্তু পার্লারে না গিয়ে কিভাবে নিজের ত্বকের পরিচর্যা করবেন সেই নিয়ে চিন্তিত কিছু জন। আসুন জেনে নিন এলোভেরা ব্যবহার করে কিভাবে 5 মিনিটেই হয়ে উঠবেন উজ্জ্বল ও জেল্লাদার। দেখে নিন কিভাবে ব্যবহার করতে হবে এই অ্যালোভেরা।


অ্যালোভেরার গুণাগুণের কথা কম বেশি আমরা সবাই জানি। অ্যালোভেরা হল একটি প্রাকৃতিক উপাদান যা খুব সহজেই ত্বককে জেল্লাদার করে তোলে। ত্বককে মসৃণ ও আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। জেনে নিন কিভাবে ব্যবহার করলে উপকার পাবেন এই অ্যালোভেরা।

à§§) বর্ণ বা বর্ণ থেকে হয়ে যাওয়া মুখের কালো দাগ দূর করতে অ্যালোভেরা উপকারিতা অনস্বীকার্য। যেসব জায়গায় ব্রণের দাগ আছে সেই সব জায়গায় এই এলোভেরা ব্যবহার করতে পারেন। রাতে শোবার আগে মুখটিকে ফেসওয়াস দিয়ে ধুয়ে অ্যালোভেরার রস ও অল্প লেবুর রস মিশিয়ে সারা মুখে মেখে নিন। সকালে ভালো করে ফেসওয়াস দিয়ে ধুয়ে নিন। কিছুদিন এই পদ্ধতি প্রয়োগ করতে থাকলেই উপকারিতা লক্ষ্য করবেন। 

২) ত্বকের দাগ দূরীকরণ- অ্যালোভেরার একটি পাতা নিয়ে প্রত্যেকদিন স্নান করার আগে অ্যালোভেরার জেল টি সারা মুখে মেসেজ করুন। তারপরে ফেসওয়াশ এর সাহায্যে ধুয়ে নিন এর ফলে মুখে জমে থাকা ধুলো-ময়লা সহজেই দূর। এবং বয়সের ছাপ অস্পষ্ট হতে থাকে। 

à§©) অ্যালোভেরা কে জুস হিসেবে পান করা - অ্যালোভেরা পাতা নিয়ে তার মধ্যে থেকে জেলটা বের করে নিতে হবে। এরপরে মিক্সিতে জেলটিকে বেটে তার সাথে অল্প মধু মিশিয়ে পান করলে পেটের অনেক সমস্যা দূর হয়। যাদের পেটের অসুখ থেকে মুখে ব্রণ বা বলিরেখার মত সমস্যা সৃষ্টি হয় তাদের এই সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে। 

৪) ঘরোয়া পদ্ধতিতে অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেল বানিয়ে নিয়ে ভালো করে মুখে মাখলে এটি ত্বককে ময়েশ্চারাইজ করে রাখে। 

অ্যালোভেরা যে শুধু ত্বকের যত্ন নেয় তা নয়, কারোর যদি কোন খুশকির সমস্যা থাকে তাহলে অ্যালোভেরার জেল যদি ব্যবহার করা যায় খুশকির সমস্যা থেকে সহজেই মুক্তি পায়। এছাড়া অনেক সময় চুলে কোন উজ্জলতা থাকেনা। স্নানের সময় শ্যাম্পুর সাথে অল্প মধু মিশিয়ে যদি চুলে লাগানো যায় তাহলে চুল উজ্জ্বল ও কোমল হয়। 

এই পদ্ধতিগুলো যদি আপনি সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে প্রয়োগ করেন তাহলে মুখের দাগ থেকে শুরু করে আরো অনেক সমস্যার সমাধান সহজে করে ফেলতে পারবেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।