দেখে নিন আজকের কলকাতা বাজারে সোনা, রূপো, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম

2nd November 2020 3:35 pm News
দেখে নিন আজকের কলকাতা বাজারে সোনা, রূপো, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম


করোনার এই ভয়াবহ আবহের মধ্যেই বেশ কয়েকবার ওঠানামা করেছে সোনা রুপোর দাম। তবে শুভ বিজয়ার এই পুণ্য লগ্নে আবার বেশ কিছুটা দাম পড়েছে সোনার। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। 

একবার চট করে দেখে নিন আজকের কলকাতা বাজারে সোনা,রূপো, পেট্রোল, ডিজেল, এবং রান্নার গ্যাসের দাম- 

২২ ক্যারেট খাঁটি সোনার দাম

১ গ্রামের দাম ৪,৮৯৩ টাকা।
 ৮ গ্রামের দাম ৩৯,১৪৪ টাকা।
১০ গ্রামের দাম ৪৮,৯৩০ টাকা।
১০০ গ্রামের দাম ৪,৮৯,৩০০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম

কলকাতা বাজারে ২৪ ক্যারেট খাঁটি সোনার 
১ গ্রামের দাম ৫,২৫৪ টাকা।
৮ গ্রামের দাম ৪৩,০৩২ টাকা। 
১০ গ্রামের দাম ৫২,৫৪০ টকা।
১০০ গ্রামের দাম ৫,২৫,৪০০ টাকা।

রূপোর দাম

কলকাতা বাজারে রুপোর দাম

১ গ্রামের দাম ৬১.৭০ টাকা।
৮ গ্রামের দাম ৪৯৩.৬০ টাকা।
১০ গ্রামের দাম ৬১৭। 
১০০ গ্রামের দাম ৬,১৭০ টাকা।
১ কেজির দাম ৬১,৭০০ টাকা।

পেট্রোলের দাম

আজ কলকাতা বাজারে পেট্রোলের লিটার প্রতি মূল্য ৮২.৫৯ টাকা।

ডিজেলের মূল্য

আজ কলকাতা বাজারে ডিজেলের লিটার প্রতি মূল্য হল ৭৩.৯৯ টাকা।

রান্নার গ্যাসের মূল্য

আজ কলকাতা বাজারে রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের মূল্য হল ৬২০.৫০ টাকা।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।