পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আনতে চলেছে ২০ টাকায় দেশি মদের পাউচ।

2nd November 2020 3:27 pm News
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আনতে চলেছে ২০ টাকায় দেশি মদের পাউচ।


সারা ভারতের মধ্যে সূরা প্রেমী সংখ্যা অগুনতি। দিন দিন সেই সংখ্যাটি আরো ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। তবে করোনার এই লকডাউন এরমধ্যে সুরা প্রেমীরা যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছিলেন। অবশেষে আনলক চালু হতেই সেই সমস্যাটা দূরীভূত হয়েছে । কিন্তু বিদেশী মদের অতিরিক্ত দামের দরুন অনেকেই দেশি মদের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। কিন্তু দেশি মদের ৬০ ডিগ্রির দাম প্রায় ১০০ টাকারও বেশি। তার থেকে অনেক কম দামে বাজারে বিক্রি হয় চোলাই মদ। তার থেকে স্বল্প মূল্যে ৭০ ডিগ্রির মদের বোতলের মূল্য প্রায় ৮৫ থেকে ৯৫ টাকার মতো। তবে এই মদ এবার ২০০ মিলিমিটারের প্যাকেটজাত করে মাত্র ২০ টাকার পাউচে বাজারে আনার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই পাউচে থাকতে চলেছে জঙ্গলমহলের মহুয়ার গন্ধমিশ্রিত মদ। রাজ্য সরকার আশাবাদী আগামী বছরের জানুয়ারি মাসের আগেই বাজারে এই দেশী মদ উপস্থিত হতে পারে। 

এমনিতেই চোলাই মদ খেয়ে প্রায়শই দেখা যায় বিষক্রিয়ায় অনেকের প্রাণ সংশয় হয়। তাই তুলনামূলক সস্তা দামে ২০ টাকার দেশি মদের পাউচ আনলে অনেক চোলাই মদ ক্রেতারা সরকারি এই মদ কিনতে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে। 
সাধারণত জঙ্গলমহল সহ অন্যান্য চা বাগান অঞ্চলগুলিতে ৮৫ থেকে ৯৫ টাকা মূল্যে এই দেশী ৭০ ডিগ্রী মদের বোতল বিক্রি হয়। তবে এবার পাউচে এই মদ বিক্রির জন্য খুব শীঘ্রই দরপত্র আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে এখনো পর্যন্ত এই মদের নাম কি রাখা হবে তা ঠিক হয়নি।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।