আসুন জেনে নিই বাড়িতে কিভাবে তৈরি করবেন মালাই টিক্কা রেসিপি

31st October 2020 1:41 pm Information
আসুন জেনে নিই বাড়িতে কিভাবে তৈরি করবেন মালাই টিক্কা রেসিপি


চিকেন খেতে আমরা আট থেকে আশি সবাই ভালবাসি। সেই চিকেন যদি হয় মুখরোচক ও সুস্বাদু। করোনা পরিস্থিতিতে, সকলেরই বাইরের ফাস্টফুড খাওয়াতে বাঁধা পড়েছে। অনেকেই আছেন এই লকডাউনে নিত্যনতুন চিকেন এর রেসিপি করেছেন। আরেকটি নিত্যনতুন চিকেন এর রেসিপি হল মালাই টিক্কা। যারা এই পদটি এখনো খাননি তারা কিভাবে বাড়িতে সহজভাবে বানিয়ে ফেলবেন চটপট দেখে নিন। 

উপকরণ -১) বোনলেস চিকেন

২) নুন

৩) আদা ও রসুন বাটা

৪) চাট মাসালা

৫) গোলমরিচ গুঁড়ো

৬) লেবুর রস

৭) দই

৮) ধনেপাতা

৯) গোটা কাঁচা লঙ্কা

১০) কাজুবাদাম

১১) সাদা তেল

১২) মাখন

১৩) ফ্রেশ ক্রিম

প্রণালী- প্রথমে মিক্সিতে ধনেপাতা, গোটা কাঁচা লঙ্কা, দুটো রসুন কোয়া, লেবুর রস, ও কাজুবাদাম দিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। অন্য একটি পাত্রে চিকেন গুলি নিয়ে তার মধ্যে নুন, আদা-রসুনবাটা, লেবুর রস, গোলমরিচ ও দই দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে ধনেপাতা ও কাজল পেস্টে চাট মসলা মিশিয়ে বোনলেস চিকেন গুলির মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত মসলা মাখিয়ে নিয়ে আধঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপরে কড়াইতে তেল গরম করতে গিয়ে অল্প তেলে ও হালকা আছে চিকেন গুলিকে আদ ভাজা করে নিতে হবে। চিকেন গুলি আট ভাজা হয়ে গেলে চিকেনের টুকরো গুলিকে একটি একটি করে গ্রিল করে নিতে হবে। আলাদা একটি পাত্রে মাখন দিয়ে তার মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারমধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলি দিয়ে ভালো করে নাড়াতে হবে। তার মধ্যে অল্প গোলমরিচ ও চাট মসলা ছড়িয়ে দিতে হবে। চিকেন গুলি রান্না হয়ে গেলে গরম গরম পরোটার সাথে পরিবেশন করুন মালাই টিক্কা।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।