নির্বাচনের আবহের মধ্যে ভারত-আমেরিকার বেশ কয়েকটি প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হল

28th October 2020 12:28 pm News
নির্বাচনের আবহের মধ্যে ভারত-আমেরিকার বেশ কয়েকটি প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হল


খুব শীঘ্রই হতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই। এই নির্বাচনের আগে জনসমর্থন পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রতিবেশী দেশগুলির সমর্থন আদায়ের জন্য প্রচেষ্টায় রত ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনী আবহের মধ্যে ভারতের সঙ্গে আমেরিকা বেশ কয়েকটি প্রতিরক্ষা বিষয়ক চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির মধ্যে অন্যতম একটি চুক্তি হলো দুটি দেশের মধ্যে গোয়েন্দার মাধ্যমে তথ্য আদান প্রদান করা । রাজনৈতিক মহল মনে করছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভারতের সাথে চুক্তি ট্রাম্পের স্থায়িত্বকাল কে সমর্থন যোগাবে। 

সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে যথেষ্ট দাদাগিরি দেখাচ্ছে চীন। বর্তমানে এমনিতেই চীনের সাথে ভারতের প্রায় যুদ্ধ ঘন অবস্থার সৃষ্টি হয়েছে। দুটি দেশ সীমান্তে যথেষ্ট পরিমাণ সৈন্য মজুত করে রেখেছে। এই পরিস্থিতিতে আমেরিকাও চাইছে চীনের দাদাগিরি বন্ধ করতে। ওদিকে তাইওয়ান চীনের বিরুদ্ধে যথেষ্ট সরব হয়েছে। তাই চীনকে আটকাতে ভারতের সমর্থন চাইছে আমেরিকা। এই পরিস্থিতিতে ভারতও আমেরিকা কে সমর্থন জুগিয়েছে। গত মঙ্গলবার ভারত এবং আমেরিকার মধ্যে সম্পন্ন হয়েছে টু প্লাস টু প্রতিরক্ষা বিষয়ক বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মার্কিন বিদেশসচিব মাইক পম্পে, এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এম্পায়ার।  
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার এই দুই প্রতিনিধির সাথে প্রতিরক্ষা বিষয়ক আলোচনা সম্পন্ন করেছেন। এই টু প্লাস টু বৈঠকে ভারত এবং আমেরিকার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বিষয়ক চুক্তি সম্পন্ন হয়েছে । 

কার্যত এই বৈঠক থেকে ভারত এবং আমেরিকার সম্মিলিতভাবে চীনের বিরুদ্ধে পরোক্ষভাবে হুঙ্কার ছেড়েছে। ‌
আমেরিকা চীনের কড়া সমালোচনা করে বলেছে চীনে বর্তমানে আইন প্রশাসনের বেহালদশা বিরাজ করছে। গণতন্ত্রকে হত্যা করে চলেছে চীনা কমিউনিস্ট পার্টি।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।