তুলবেন না ভারতের তেরঙ্গা পতাকা, মেহবুবা মুফতির এই সিদ্ধান্তে পিডিপি ত্যাগ জম্মুর তিনজন প্রভাবশালী নেতার

27th October 2020 2:13 pm News
তুলবেন না ভারতের তেরঙ্গা পতাকা, মেহবুবা মুফতির এই সিদ্ধান্তে পিডিপি ত্যাগ জম্মুর তিনজন প্রভাবশালী নেতার


দীর্ঘ ১৪ মাস যাবৎ গৃহবন্দী ছিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তার দল পিপলস্ ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম মুখ হলেন এই মেহবুবা মুফতি। গত বছরেই ৫ ই আগস্ট জম্মু এবং কাশ্মীর এর বিশেষ ৩৭০ ধারা বাতিল করে দেয় কেন্দ্র। জম্মু এবং কাশ্মীর কে আলাদা করে তাকে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়। সেই সময় জম্মু-কাশ্মীরে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তার জন্য গৃহবন্দি করা হয় ওমর আব্দুল্লাহ সহ মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাকে গৃহবন্দী করে কেন্দ্রীয় সরকার। দীর্ঘ ১৪ মাস গৃহবন্দী  করে রাখার পর অবশেষে মুক্তি দেওয়া হয়েছে মেহবুবা মুফতি কে। 
কিন্তু ছাড়া পেয়েই এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন পিডিপি নেতা মেহবুবা। তিনি বলেছেন, যতদিন না পর্যন্ত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা আবার ফেরানো না হচ্ছে, ততদিন তিনি দেশের জাতীয় তেরঙা পতাকা তুলবেন না। আর তার এই সিদ্ধান্তের ফলে তার‌ই দলের অভ্যন্তরে বিস্তর ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁর এই বিদ্বেষমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে পিডিপি ত্যাগ করেছেন তিনজন প্রতিবাদী নেতা। তারা হলেন হাসান আলি ওয়াফ, টি এস বাজেওয়া, এবং বেদ মহাজন। এই বিতর্কিত মন্তব্যের দরুন পিডিপির অন্দরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আবার মেহেবুবা দাবি করেছেন তিনি নির্বাচনেও কোনোভাবেই অংশ নেবেন না। 

এদিকে মেহবুবার এই মন্তব্যকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক নেতা আবার তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।