এই পুজোতে বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু পিঁয়াজের সিঙ্গারা

22nd October 2020 10:51 am Information
এই পুজোতে বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু পিঁয়াজের সিঙ্গারা


এই ভয়াবহ কোরোনা পরিস্থিতিতে অনেকেই বাইরের খাবার খেতে চাইছেন না। কিন্তু আমরা সবাই বাইরের মুখরোচক খাবার ভীষণ পছন্দ করে থাকি। তার মধ্যে চপ, সিঙ্গারা অন্যতম। সন্ধ্যে হলেই সিঙ্গারা আর এককাপ চা হলেই সন্ধ্যার টিফিন চটজলদি সারা হয়ে যায়। আসুন জেনে নিই বাড়িতেই কিভাবে পেঁয়াজের সিঙ্গারা তৈরী করে ফেলতে পারবেন।
উপকরন - 
১) ১ কাপ ময়দা ও ১ কাপ আটা
২) নুন
৩) জল
৪) পেঁয়াজ
৫) ১ কাপ চিঁড়ে 
৬) জিরে গুঁড়া
৭) লঙ্কা গুঁড়ো
৮) চাট মসলা
৯) লঙ্কা কুচি
১০) নুন
১১) ধনেপাতা

প্রণালি - প্রথমে ১ টি পাত্রে ময়দা ও আটা নিতে হবে। তার মধ্যে অল্প নুন দিয়ে জলের সাহায্যে ভালো করে মেখে একটি নরম মিশ্রন বানাতে হবে। এবং সেটিকে কাপড় দিয়ে ঢেকে ১৫ মিনিট রাখতে হবে।
অন্য একটি পাত্রে ১ কাপ চিঁড়ে, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, চাট মসলা, ও পরিমাণ মতো নুন দিয়ে মেশাতে হবে ভালো করে। তার মধ্যে ধনেপাতা কুচি ও দিতে পারেন।
তারপর ময়দার মিশ্রনটিকে পাতলা করে বেলে নিতে হবে লুচির মতো করে। লেচি গুলি বেলা হয়ে গেলে রুটির মতো সেকে নিতে হবে শুকনো খোলায়। তারপর লেচি গুলি কে সিঙ্গারার আকারে গড়ে, পেঁয়াজের পুর দিয়ে গরম তেলে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ভেজে নিলেই রেডি হয়ে যাবে আপনার পিঁয়াজের সিঙ্গারা। যেকোনো ধরনের চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু এবং মুখরোচক পিঁয়াজের সিঙ্গারা।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।