কেকেআরে আসতে চলেছে নতুন উইকেটরক্ষক। বেরিয়ে যেতে হতে পারে দীনেশ কার্তিককে।

20th October 2020 12:25 pm News
কেকেআরে আসতে চলেছে নতুন উইকেটরক্ষক। বেরিয়ে যেতে হতে পারে দীনেশ কার্তিককে।


করোনা আবহের মধ্যেই শুরু হয়েছে আইপিএল। কলকাতা নাইট রাইডার্স অন্যান্য বারের তুলনায় আইপিএলে যথেষ্ট পিছিয়ে রয়েছে। তার কারণ পারফরম্যান্স ততটা ভালো নয় কেকেআরের। এখনো পর্যন্ত আইপিএলে মাত্র ৫ টি ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। যার দরুন তারা এখন চার নম্বরে রয়েছে। কেকেআরের অধিনায়ক দীনেশ কার্তিক অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ইয়ন মর্গ্যানকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। মর্গ্যানের নেতৃত্বে প্রথম ম্যাচ হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দ্বিতীয় ম্যাচে জয় পায় কেকেআর। 

প্রথম আমেরিকান ক্রিকেটার হিসেবে কেকেআরে জায়গা পেয়েছিলেন আলি খান। কিন্তু তার চোটের জন্য আইপিএল খেলা সম্ভব হয়নি তার পক্ষে। এবার পরিবর্ত হিসেবে কেকেআর দলে জায়গা পাচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার টিম শেফার্ট। 

কিন্তু এখনো পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স এর পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা হয়নি। তবে অনেকেই বলছেন কলকাতা নাইট রাইডার্স এর হয়ে টিম শেফার্ট খেললে হয়তো খেলতে দেখা যাবে না দীনেশ কার্তিককে। লাগাতার পারফরম্যান্স খারাপ হ‌ওয়ার দরুন এবার হয়তো বিদায় নিতে হবে দীনেশ কার্তিককে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।