কলকাতার রাস্তায় আবার ছুটতে চলেছে ঐতিহ্যবাহী দোতলা বাস।

13th October 2020 9:57 am News
কলকাতার রাস্তায় আবার ছুটতে চলেছে ঐতিহ্যবাহী দোতলা বাস।


কলকাতা মানে বাঙালির প্রাণের শহর। বাঙালির বহু আবেগ জড়িয়ে রয়েছে এই কলকাতা শহর কে ঘিরে। কলকাতা তার নিজস্বতায় আজ 'তিলোত্তমা' আখ্যা পেয়েছে। কলকাতার হাতে টানা রিকশা, ট্রাম, ডবল ডেকার বাস এবং আরো অনেক কিছুই কলকাতাকে দিয়েছে ঐতিহ্যের স্পর্শ। কিন্তু কালের আবহে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে অনেক কিছুই। বেশ কিছু ঐতিহ্যবাহী বিষয় কলকাতার বুক থেকে হারিয়ে যেতে বসেছে। যেমন কলকাতা থেকে দেড় দশক আগে তুলে নেওয়া হয়েছিল ডবল ডেকার বাস বা দোতলা বাস । এই বাসটিকে ঘিরেও আপামর কলকাতাবাসীর এক দারুন আবেগ জড়িয়ে রয়েছে। বহু পুরানো বাংলা চলচ্চিত্রে স্থান পেয়েছে এই ডবল ডেকার বাস । তবে এবার কলকাতাবাসীর  জন্য আরেকটি দারুন সুখবর। দেড় দশক পর আবার কলকাতার রাস্তায় ছুটতে চলেছে ডবল ডেকার বাস। 

জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার এই বাস রাস্তায় নামার আনুষ্ঠানিক শুভারম্ভ করতে চলেছেন। তবে জানা গিয়েছে এই বাস  ব্যবহার করা হবে পর্যটনের উদ্দেশ্যে। 
শহরবাসী এই খবর সম্প্রচারিত হওয়ার পর খুশির জোয়ারে ভেসে গিয়েছে। জানা গিয়েছে এই মুহূর্তে পথে নামতে চলেছে ২ টি দোতলা বাস। প্রতিটি বাসের আসন সংখ্যা আপাতত ৪৫ টির মতো থাকতে পারে বলে জানা গিয়েছে। 

রাজ্য সরকার জানিয়েছে যে সিআইআরটি 'র  অনুমোদন নিয়ে তবেই এই বাস রাস্তায় নামানো হচ্ছে। দুটি বাসের জন্য মোট খরচ হয়েছে প্রায় ৯০ লাখ টাকার মতো। 

জানা গিয়েছে ছাদ খোলা এই দুই বাস পর্যটকদের যথেষ্ট বিনোদনের আস্বাদ দিতে সক্ষম হবে। এছাড়া সুরক্ষার নিরিখে সমগ্র বাসের মধ্যে থাকবে সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত । 

পুরানো দোতলা বাসের তুলনায় এই নতুন দোতলা বাসে বেশ কিছু আধুনিক অদল বদল করা হচ্ছে বলে জানা গিয়েছে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।