শ্রমিক অধিকার সারা বিশ্বের মধ্যে ১৫১ তম স্থানে নিম্নগামী নরেন্দ্র মোদির ভারত বর্ষ।

9th October 2020 6:21 pm News
শ্রমিক অধিকার সারা বিশ্বের মধ্যে ১৫১ তম স্থানে নিম্নগামী নরেন্দ্র মোদির ভারত বর্ষ।


সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। ‌ প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৮ লক্ষ ৪ হাজার ৭৭৬ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১০ লক্ষ ৬৭ হাজার ৫৬০ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ২ কোটি ৭৬ লক্ষ ৯৭ হাজার ৮৫৩ জন। ভারতেও করোনা আক্রান্তের দৈনিক পরিসংখ্যান বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৬৯ লক্ষ ৬ হাজার ১৫১ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬ হাজার ৫২১ জনের। সুস্থ্য হয়েছেন ৫৯ লক্ষ ৬ হাজার ৬৯ জন। একদিনে আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে প্রথম স্থান রয়েছে ভারতের।

করোনার এই ভয়াবহ আবহে সারা ভারতের মধ্যে এক বিধ্বস্ত অবস্থার চিত্র ধরা পড়েছে দেশবাসীর সম্মুখে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের নরক যন্ত্রণা কাঁদিয়েছে দেশবাসীকে। প্রতিটি মানুষ পরিযায়ী শ্রমিক দের এই দুর্দশার খন্ড চিত্র দেখে বিক্ষোভে ফেটে পড়েছেন। এরইমধ্যে আগুনে ঘৃতাহুতি দিল OXFAM এর একটি রিপোর্ট। অসাম্য দূরীকরণ সংকল্প সূচক রিপোর্ট অনুযায়ী ভারত ১৪১ তম স্থান থেকে আরো ১০ ধাপ নিম্নগামী হয় ১৫১ নম্বর স্থানে নেমে গিয়েছে। শ্রমিক অধিকার রক্ষায় OXFAM এর এই রিপোর্ট অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রীয় সরকারকে। এই রিপোর্টে অবিলম্বে ভারত সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। ‌ জানা গিয়েছে স্বাস্থ্যপরিষেবা ক্ষেত্রেও ভারত দেশ নিম্নগামী রয়েছে। সারা পৃথিবীর মধ্যে স্বাস্থ্য খাতে ভারত সরকারের ব্যয়ের নিরিখে ভারতের র‌্যাঙ্ক হয়েছে চতুর্থ স্থানে। প্রায় ৬৫% থেকে ৭০% দেশবাসী তাঁদের ঘর থেকেই চিকিৎসার খরচ সামলান বলে জানা গিয়েছে। 

আগামী বিধানসভা ভোটের আগেই OXFAM এর এই রিপোর্ট যথেষ্ট অস্বস্তি বাড়িয়েছে  কেন্দ্রীয় বিজেপি সরকারের।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।