জামিন পেলেন রিয়া চক্রবর্তী। আদালত নির্দেশ দিলো- মানতে হবে বেশ কয়েকটি শর্ত

7th October 2020 5:14 pm News
জামিন পেলেন রিয়া চক্রবর্তী। আদালত নির্দেশ দিলো- মানতে হবে বেশ কয়েকটি শর্ত


সুশান্তের মৃত্যুর পর তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে বলিউডের অন্দরমহল তথা সারা দেশে। ‌ সিবিআই এর উপরে তদন্তভার তুলে দেওয়া হয়েছিল অনেক দিন আগেই। এইমস হাসপাতাল কর্তৃপক্ষ কিছুদিন আগেই জানিয়েছে যে সুশান্তের মৃত্যু আত্মহত্যা। সুশান্তের মৃত্যু তদন্তে নেমে মুম্বাই পুলিশ মাদক সংক্রান্ত বিষয়টির সন্ধান পায়। তারপরই এনসিবি আসরে নামে। বলিউডের মধ্যে চলা ড্রাগস্ সংক্রান্ত বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। ড্রাগসের মামলায় জেরা করা হয় দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, রকুল প্রীত সিং প্রভৃতি প্রথমসারির বলিউড অভিনেত্রীদের। এই মামলায় রিয়া চক্রবর্তী এবং তার  ভাই শৌভিক চক্রবর্তী কে। 

এনসিবি জানিয়েছে যে এই মাদকচক্রের মূল পান্ডা হলেন একজন নামকরা বলিউড অভিনেত্রী যিনি আগে ছিলেন একজন সুপার মডেল। 
এছাড়াও বলিউডের আরো তিন অভিনেতা কেউ এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে এনসিবি। 

এর মধ্যেই আবার রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেড় কেজি  চরস। ‌ এত টাকা দামের এবং এত পরিমাণ চরস উদ্ধার হ‌ওয়াতে রিয়া চক্রবর্তী বিরুদ্ধে জোরদার তদন্ত শুরু করেছে এনসিবি। অভিযোগ প্রমাণিত হলে রিয়া চক্রবর্তী অন্তত ১০ বছর হাজতবাস করতে বাধ্য হবেন, এমনটাই গুঞ্জন উঠেছিলো। তবে অবশেষে জামিন পেয়েছেন রিয়া চক্রবর্তী। রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো,  যে তিনি সুশান্তের ব্যাংক থেকে টাকা গায়েব করেছেন। সেই অভিযোগ খারিজ হয়েছে আদালতে। মাদক সংক্রান্ত বিষয়ে তাকে এনসিবি গ্রেপ্তার করেছিল গত সেপ্টেম্বর মাসে। অবশেষে জামিন পেয়েছেন রিয়া চক্রবর্তী। কিন্তু তার ভাই শৌভিক চক্রবর্তী'কে এখনো জামিন দেয়নি আদালত। ‌ তবে রিয়া চক্রবর্তীর উপরে বেশ কয়েকটি শর্ত ছাপিয়েছে আদালত। শর্তগুলো হল - 

১) আদালতের অনুমতি ব্যতীত মুম্বাইয়ের বাইরে কোন জায়গায় যেতে পারবেন না রিয়া। 

২) তার পাসপোর্ট আদালতের কাছে জমা রাখতে হবে। 

৩) আগামী দশ দিন পর্যন্ত তাকে আদালতে লাগাতার হাজিরা দিয়ে যেতে হবে। 

৪) সুশান্তের মৃত্যুর সাথে জড়িত কোনো সাক্ষীর সঙ্গে তিনি দেখা করতে পারবেন না। 

৫) এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে সই করতে হবে। 





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।