রাফায়েলের থেকেও উন্নত এবং শক্তিশালী যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে দিলো ভারত।

7th October 2020 12:24 pm News
রাফায়েলের থেকেও উন্নত এবং শক্তিশালী যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে দিলো ভারত।


বর্তমানে সীমান্ত পরিস্থিতি অনুকূল নয় ভারতের। একদিকে চীনের যুদ্ধের হুঁশিয়ারি এবং অপরদিকে সেই চিরাচরিত পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে ভারতের সামরিক পরিস্থিতি। এরমধ্যে বিশেষ করে চীনের সাথে ভারতের সম্পর্ক বর্তমানে একদম তলানিতে। যেকোনো মুহূর্তে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। ‌ তাই নিজের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে ভারত। বায়ুসেনা কে সবথেকে বেশি শক্তিশালী করছে ভারত সরকার। সেই লক্ষ্যে বায়ুসেনা কে সাজানো হয়েছে উন্নত যুদ্ধবিমান এর দ্বারা। ভারতীয় যুদ্ধবিমান এর মধ্যে রয়েছে মিগ ২৯, মিরাজ, সুখোই এবং খুব সম্প্রতি ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে শক্তিশালী রাফায়েল যুদ্ধবিমান। এছাড়াও ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত রয়েছে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচি। এবং ভারী সেনা এবং মাল বহনকারী হেলিকপ্টার চিনুক। 

এবার জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনাকে আরো শক্তিশালী করতে একধাপ এগিয়ে যাওয়ার অপেক্ষায় ভারত। বর্তমান বায়ু সেনায় অন্তর্ভুক্ত যুদ্ধবিমান রাফায়েলের থেকেও শক্তিশালী এবং উন্নত ফাইটার প্লেন বানাতে চলেছে ভারত। ভারত বানাতে চলেছে ফিফথ্ জেনারেশন এর উন্নত প্রযুক্তির ফাইটার প্লেন। ইতিমধ্যে রাশিয়া থেকে শুরু করে আমেরিকা আগেই ফিফথ্ জেনারেশন এর ফাইটার প্লেন তৈরি করে ফেলেছে। এবার তাদের সাথে একই সারিতে লিপিবদ্ধ হতে চলেছে ভারতের নাম। 

জানা গিয়েছে, এই ফাইটার প্লেন টির ডিজাইন করেছে ভারতের অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং রিসার্চ অ্যান্ড ডিজাইন সেন্টার। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই ফাইটার প্লেনটি তৈরি করবে বলে জানা গিয়েছে। ফিফথ জেনারেশন এর এই ফাইটার প্লেনটি রাফায়েলের থেকে অধিক শক্তিশালী হবে বলে জানিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।