পূজার আবহে ভারতীয় রেল এই কয়েকটি রুটে চালাতে চলেছে ২০০ টি অতিরিক্ত ট্রেন

6th October 2020 12:35 pm News
পূজার আবহে ভারতীয় রেল এই কয়েকটি রুটে চালাতে চলেছে ২০০ টি অতিরিক্ত ট্রেন


বর্তমানে করোনা আবহে সারা ভারতের অর্থনীতি অন্ধকারে মুখ থুবড়ে পড়েছে। ভারতের বিভিন্ন ক্ষেত্র গুলি প্রভূত ক্ষতির সম্মুখীন হয়েছে এই বিশ্ব মহামারীর প্রকোপে পড়ে। ভারতীয় রেল বিস্তর ক্ষতির সম্মুখীন হয়েছে এই মহামারীর আবহে। তবুও লকডাউনের পর্যায়ে প্রায় ২০০ টি রেল‌ওয়ে প্রজেক্ট কে সম্পূর্ণতা দিয়েছে ভারতীয় রেল। বেশ কিছু উন্নত প্রযুক্তি বিশিষ্ট রেল ইঞ্জিন নির্মাণ করেছে ভারতীয় রেল। 

রেল তৈরি করেছে মেড ইন ইন্ডিয়া রেল ইঞ্জিন। এই দুটি আধুনিক প্রযুক্তি বিশিষ্ট রেল ইঞ্জিন তৈরি করা হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে। জানা গিয়েছে এই ইঞ্জিন ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম। এই রেল ইঞ্জিন চলবে দিল্লি-মুম্বাই এবং দিল্লি-কলকাতা রুটে । জানা গিয়েছে এই রেল ইঞ্জিন এর ক্ষমতা হতে চলেছে প্রায় ৬০০০ হর্সপাওয়ার বিশিষ্ট। ভারতীয় রেল ইঞ্জিন তৈরি করেছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে যাতে এই ইঞ্জিন থেকে খুব বেশি দূষণ ছড়াবে না। এছাড়াও এই ইঞ্জিন থেকে শব্দ উৎপন্ন হবে যথেষ্ট কম। অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে বানানো হয়েছে মেড ইন ইন্ডিয়া প্রোজেক্টের এই ইঞ্জিন।

এমনিতে লোকাল ট্রেন এখনো সেভাবে চালু হয়নি বাংলায়। শুধুমাত্র রেল কর্মীদের যাতায়াতের জন্য কয়েকটি ট্রেন চলছে। ভারতীয় রেলের চেয়ারম্যানকে যাদবের কাছ থেকে জানা গিয়েছে, আগামী ১৫ ই অক্টোবর থেকে আগামী ৩০ শে নভেম্বরের মধ্যে অতিরিক্ত ২০০ টি ট্রেন চালানো হবে বাংলায়। ২২ শে মার্চের পর লোকাল ট্রেন পরিষেবা  বন্ধ করে দেওয়া হয়েছিল। জানা গিয়েছে এই অতিরিক্ত ট্রেন গুলি চালানো হবে সেই সমস্ত রুটে, যেখানে যাত্রীর সংখ্যা অত্যাধিক। তিনি পরপর ক্লোন ট্রেন গুলি চালানো হবে। এছাড়াও ভারতীয় রেল দুটি  স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে। শিয়ালদা-পুরী এবং পুরী- শিয়ালদা রুটে এই দুটি দূরপাল্লার ট্রেন চালানো হবে । 
আস্তে আস্তে জনজীবনকে স্বাভাবিক করার চেষ্টায় রয়েছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার। ভারতীয় রেল আস্তে আস্তে রেল পরিষেবা কে স্বাভাবিক করার প্রচেষ্টায় রত। পূজার আগেই হয়তো আস্তে আস্তে স্বাভাবিক করা হতে পারে রেল পরিষেবা।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।