পৃথিবীর মানচিত্রের মধ্যে ভারত বর্ষ ক্রমশ নিজের এক গৌরবময় স্থান দখল করেছে।
বিশ্ব ইতিহাসে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের নিদর্শন বরাবরই প্রশংসিত হয়ে এসেছে। ভারতের আইন ব্যবস্থা হল পৃথিবীর অন্যতম এক উল্লেখযোগ্য আইন ব্যবস্থা। ভারতীয় সংবিধান পৃথিবীর অন্যতম বৃহত্তম এক সংবিধান। কিন্তু ভারতের মধ্যে বলবৎ রয়েছে এমনই বেশ কিছু আজব নিয়ম যা হয়তো অনেকেরই অজানা। তাহলে আসুন দেখে নিন এইসব আইন গুলি-
১) এয়ারক্রাফট ১৯৩৪ আইনানুযায়ী ভারতের আকাশে ঘুড়ি এবং বেলুন ওড়ানো আইনত অপরাধ। বেলুন এবং ঘুড়ি ওড়াতে গেলে পুলিশের অনুমতি নেওয়া প্রয়োজন।
২) ভারতীয় আইন অনুসারে ভারতীয় নাগরিক যে কেউ ফাইভ স্টার হোটেল হোক অথবা সেভেন স্টার হোটেল হোক সেখানে গিয়ে জল এবং বাথরুমের পরিষেবা নিতে পারে।
৩) ভারতের জনসংখ্যা আইন বর্তমানে বেশ কঠোর। যেমন, কেরালায় কারো যদি তৃতীয় সন্তান হয় তাহলে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
৪) ভারতীয় আইন অনুসারে আপনি যে জমির মালিক সেই জমি ভারত সরকার যখনই চাইবে অধিগ্রহণ করতে পারে, সেটা যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে হয় তাহলেও ভারত সরকারের সম্পূর্ণ অধিকার আছে আপনার জমি অধিগ্রহণ করার।
৫) সূর্যাস্তের আগে এবং সূর্যাস্তের পরে কোন ভারতীয় মহিলা কে গ্রেফতার করার আইন নেই ভারতবর্ষে। যদি গ্রেপ্তার করতে হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের থেকে লিখিত অনুমতি নিতে হয় পুলিশকে।
৬) যদি ভারতীয় কোন ব্যক্তির যানবাহনের আইনে চালান কাটা হয় তাহলে ওইদিন, সারাদিনে সে ব্যক্তি যদি ট্রাফিক আইন ভাঙ্গে তাহলে আর তার চালান কাটা হয় না।
৭) ২০১১ তে মিনিস্ট্রি অফ চাইল্ড এন্ড উওমেন ডেভেলপমেন্ট এক আইন বানায় যাতে একজন পুরুষ কখনোই একটি মেয়েকে দত্তক নিতে পারেন না।
৮) কোন বিবাহিত দম্পতির কিছুদিন আগে থেকেই কোন সন্তান থেকে থাকে তাহলে সে আর কোন ছেলে বা মেয়েকে দত্তক নিতে পারবে না।
৯) ভারতীয় নাগরিকের আত্মহত্যা করা আইনত অপরাধ। যদি আত্মহত্যা করতে গিয়ে সেই নাগরিক বেঁচে যায় তাহলে তার এক বছর পর্যন্ত জেল হতে পারে অথবা জরিমানা দিতে হতে পারে।
১০) অন্ধ্রপ্রদেশে কেউ যদি মিটার ভেহিকেল ইনস্পেক্টর হতে চান তাহলে তার সুগঠিত দাঁতের পাটি থাকা বাধ্যতামূলক।
১১) যদি ভারতীয় নাগরিক কেউ পার্কে গিয়ে অথবা কোন উদ্যানে গিয়ে অশ্লীল অবস্থায় ধরা পড়েন তাহলে তার তিন মাসের জেল হতে পারে।
১২) যদি স্বামী স্ত্রীর মধ্যে যৌন জীবন সুখের না হয় তাহলে এই বিষয়টিকে কোর্টে ডিভোর্সের অন্যতম কারণ হিসেবে বিধিবদ্ধ করা যায়।
১৩) ভারতীয় আইন অনুসারে কোন ডান্স ফ্লোরে , একসাথে দশজনের বেশি ডান্স করা আইনত অপরাধ।
১৪) ইন্ডিয়ান এয়ার ফোর্স এর যদি পাইলট হিসেবে কোনো নাগরিক আবেদন করতে চান তাহলে তার পা অন্তত ৯০ সেন্টিমিটার লম্বা হওয়া প্রয়োজন।
১৫) ধর্ষণ হওয়ার পর যদি ধর্ষক এবং ধর্ষিতার বিয়ে হয়, তাহলে ধর্ষণকারীর উপর থেকে ধর্ষণের কেস সরিয়ে নেওয়া হয়।
১৬) রাস্তার ধারে অনেককেই দাঁত তুলতে এবং কান পরিষ্কার করতে দেখা যায়। কিন্তু এই দুটি বিষয়ে ভারতীয় আইন অনুসারে অপরাধ।
১৭) ভারতে নিষিদ্ধ পল্লীতে যৌনতা বৈধ। কিন্তু এইসব কাজের জন্য দালালি করা একদমই দণ্ডনীয় অপরাধ।
১৮) ফ্যাক্টরি অ্যাক্ট ১৯৪৮ আইন অনুসারে যে কোন কারখানায় মহিলাদের রাতে কাজ করা সম্পূর্ণ আইন বিরুদ্ধ।
১৯) ভারতীয় আইন অনুসারে ওরাল সেক্স অর্থাৎ মুখের দ্বারা যৌনতা সম্পূর্ণ আইনত অপরাধ বলে গণ্য হয়।
২০) ধারা ৩৭৭ অনুযায়ী কোন পশুর সাথে যৌনতা' করলে দোষী ব্যক্তির আজীবন কারাবাস হতে পারে।