সর্বজ্ঞানী চাণক্যের মতে এই তিন অভ্যাস এড়িয়ে চললে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে সকলের উপরে

2nd October 2020 12:13 pm Information
সর্বজ্ঞানী চাণক্যের মতে এই তিন অভ্যাস এড়িয়ে চললে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে সকলের উপরে


ভারতের প্রাচীন বিখ্যাত কূটনীতিক ছিলেন চাণক্য বা কৌটিল্য। তাঁর প্রদর্শিত পথে অনুসরণ করেছেন বহু রথী-মহারথীরা । জীবনে সফল হওয়ার পথে বিভিন্ন নিয়ম নীতি পালন করার কথা বলে গিয়েছেন। মানুষের প্রকৃত চারিত্রিক বৈশিষ্ট্য কিভাবে জানা যায় সে সম্পর্কে তিনি অনেক কথা বলেছেন। তাঁর বিখ্যাত বই অর্থশাস্ত্র সারা পৃথিবী জুড়ে সমর্থন রয়েছে। 
পন্ডিত চাণক্য বলেছেন প্রতিটি মানুষ যদি চায় তার উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক তাহলে অবিলম্বে তাকে তিনটি অভ্যাস এড়িয়ে চলতে হবে। কারণ সকলেই জানি মা লক্ষ্মী ভীষণ চঞ্চল প্রকৃতির। ‌ তিনি কখনই এক জায়গায় অনেকদিন স্থায়ী থাকতে পারেন না। যে মানুষের উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় তার জীবন হয়ে ওঠে সুখ সম্পদের প্রাচুর্যময়। কিছু মানুষের উপর থেকে মা লক্ষ্মীর কৃপা সরে যায় তাদের জীবনে উদ্ভব হয় প্রবল দুঃখ এবং দুর্দশার। 

আসুন জেনে নিন কি কি সেই তিন অভ্যাস এড়িয়ে চললে মা লক্ষ্মীর সুদৃষ্টি পড়বে আপনার উপরে। 

প্রথমত মানুষকে নিজের লোভ ত্যাগ করতে হবে। অতিরিক্ত লোভ মানুষকে অন্ধকারের দিকে নিক্ষেপ করে। তাই প্রতিটি মানুষের লোভ সংবরণ করা উচিত এবং নিজের সাধ্যমত যে প্রাপ্তিটা সে পাবে সেটা নিয়েই তাকে সন্তুষ্ট থাকা উচিত। 

দ্বিতীয়তঃ কেউ যদি অপর কোনো ব্যক্তিকে অপমান করে শান্তি পান তাহলে সেটা তার পতনের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হবে। সেই সাথে সেই ব্যক্তির উপর থেকে মা লক্ষ্মীর কৃপা চলে যাবে। তাই কখনোই কোনো রকম পরিস্থিতিতে কোনো মানুষকে অপমানজনক কথা বলবেন না। এটি মেনে চললে আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই বর্ষিত হবে। 

তৃতীয়তঃ চাণক্য কঠোরভাবে নিষেধ করেছেন সকল কেই অতিরিক্ত রাগ সংবরণ করতে হবে। রাগের বসে আমরা এমন কিছু কাজ করে থাকি যা পরবর্তী সময়ে আমাদের দুরবস্থার কারণ হয়ে দাঁড়ায়। সেই সাথে অতিরিক্ত রাগ মা লক্ষীকে আর‌ও চঞ্চলা করে দেয়। তাই মা লক্ষ্মীর কৃপার পাত্র হতে চাইলে অতিরিক্ত রাগ একদমই বর্জন করতে হবে। কারণ রাগ মানুষকে বিপথে চালিত করে। 

উক্ত তিন নীতি যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে অচিরেই আপনি জীবনে সাফল্যের সিঁড়ি চড়ায় একধাপ এগিয়ে যাবেন।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।