এন ৯৫ মাস্ক আবার জীবাণুমুক্ত করে ব্যবহার করা যাবে এই বিশেষ উপায়ে। জানুন বিস্তারিত।

1st October 2020 4:35 pm News
এন ৯৫  মাস্ক আবার জীবাণুমুক্ত করে ব্যবহার করা যাবে এই বিশেষ উপায়ে। জানুন বিস্তারিত।


সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। ‌ প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৫৯ হাজার ৫১২ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১০ লক্ষ ১৮ হাজার ৭৯৩ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ২ কোটি ৫৪ লক্ষ ৩০ হাজার ৬৪৩ জন। ভারতেও করোনা আক্রান্তের দৈনিক পরিসংখ্যান বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৬৩ লক্ষ ১২ হাজার ৫৮৪ জন। মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৭০৮ জনের। সুস্থ্য হয়েছেন ৫২ লক্ষ ৭৩ হাজার ২০১ জন। আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান রয়েছে ভারতের।

বর্তমানে প্রতিটি মানুষকে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। ‌ব্যবহার করতে বলা হচ্ছে ফেস মাস্ক । কিন্তু ক্রমশ ফেলে দেয়া মাস্ক সমাজের বুকে বর্জ্য হিসাবে বিস্তর সমস্যার সৃষ্টি করে চলেছে। কিন্তু এই সমস্যা নিরসন করার জন্য টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক নতুন পদ্ধতির উল্লেখ করেছেন। তারা বলেছেন এন ৯৫ মাস্ককে প্রায় ৪০ মিনিট যদি গরম করে নেওয়া যেতে পারে তাহলে ওই মাস্ক আবার ব্যবহারের উপযোগী হতে পারে। যার ফলে একটি এন ৯৫ মাস্ক , একজন বেশ অনেকদিন ধরেই ব্যবহার করতে পারবেন, যার ফলে বর্তমানে সমাজে মাস্কের এই বর্জ্যের পরিমাণ অনেকটাই কম হবে বলা আশা করা যাচ্ছে। তাঁরা জানিয়েছেন যে, নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতার মধ্যে যদি ওই ব্যবহার করা এন ৯৫ মাস্ককে রাখা যায় তাহলে সেটি জীবাণুমুক্ত হতে পারবে।  প্রায় ২৫ ডিগ্রি থেকে ৯৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে প্রায় ৪০ মিনিটের কাছাকাছি গরম  করলে ওই মাস্ক সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করা সম্ভব হবে। 
গবেষকরা জানিয়েছেন এই পদ্ধতিতে ওই এন ৯৫ মাস্ক প্রায় ১৯ থেকে ২০ বারের মতো ব্যবহার করা যেতে পারে। ওই মাস্ক জীবাণুমুক্ত করার সঠিক তাপমাত্রা দরকার প্রায় ৮০ থেকে ৮৫ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতার দরকার পুরোপুরি ১০০%। এর ফলে ওই মাস্ক একেবারেই জীবাণুমুক্ত করা সম্ভব হবে। অন্যান্য নিঃশ্বাস প্রশ্বাস জনিত ছোঁয়াচে রোগের ক্ষেত্রেও এই মাস্ক এই পদ্ধতিতে জীবাণুমুক্ত করা যাবে।





Others News

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।

প্রেমিকার বাড়ির নিচ পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ বানিয়ে ছিল এক ব্যক্তি, কিন্তু ধরা পড়ে গেল প্রেমিকার স্বামীর কাছে।


এমন কিছু ঘটনা মাঝেমধ্যে আমরা প্রত্যক্ষ করি যা সম্পূর্ণ স্তম্ভিত করে দেয় আমাদের। ‌ বেশকিছু ঘটনা এমনি ঘটে যা আমাদের অবাক করে দেয় পাশাপাশি আমাদের মনে কিছুটা আনন্দেরও সঞ্চার করে। সেরকমই একটি ঘটনায় সারা বিশ্ববাসী যেমন অবাক হয়েছেন তেমনি হাসিতে ফেটে পড়েছেন। ‌

এক ব্যক্তি নিজের বাড়ির নিচ থেকে প্রেমিকার বাড়ি পর্যন্ত বহু পরিশ্রমের ফলে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়েছিলেন। বিবাহিতা প্রেমিকার বাড়িতে সেই সুড়ঙ্গ পথে তিনি যাতায়াত করতেন এবং প্রায়শ‌ই প্রেমিকার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার সাথে ঘনঘন শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই ব্যক্তি। এই মজাদার ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। ‌ যে ব্যক্তি এই সুড়ঙ্গ খুঁড়ে ছিলেন তাঁর নাম হল অ্যালবার্টো। ওই গোপন পথ দিয়েই তিনি তার বিবাহিত প্রেমিকার কাছে যেতেন। ঐ সুড়ঙ্গটি প্রেমিকার বাড়ির যেখানে গিয়ে উঠতো, সেটা প্রেমিকার ড্রয়িং রুম ছিলো। তাঁর প্রেমিকা ওই সুড়ঙ্গের মুখটি সোফা দিয়ে ঢেকে রাখতেন। একদিন তারা দুজনে শারীরিক সম্পর্কে মত্ত ছিলেন , সেই সময় তার প্রেমিকার স্বামী হঠাৎ করেই বাড়ি ফিরে আসেন, টের পেয়ে সোফার তলায় সোজা গিয়ে লুকিয়ে পড়েন অ্যালবার্টো। তার স্বামী দেখতে পেয়ে সোফাটি সরিয়ে দেখে তার নিচে এক বিশাল আকার সুড়ঙ্গ পথ। স্ত্রীকে জেরা করে সবকিছু জানতে পারেন তার স্বামী, তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এসে এই বিশাল সুড়ঙ্গ পথের সন্ধান পায়।

ওই মহিলার স্বামী এর আগে সুড়ঙ্গ পথ ধরে অ্যালবার্টোর বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। পুলিশ এই সুড়ঙ্গের গঠন দেখে সম্পূর্ণ তাজ্জব হয়ে গিয়েছে। অত্যন্ত ধৈর্য সহকারে এবং রীতিমত সুনিপুণভাবে সুড়ঙ্গটি বানানো হয়েছে ।