বর্তমানে সারা বিশ্বকে বিধ্বস্ত করে দিয়েছে করোনা মহামারী। এখনো পর্যন্ত এই মহামারীর কবলে পড়ে মৃত্যু হয়েছে ১০ লক্ষ ১৩ হাজার ৫৯৩ জনের। সুস্থ্য হয়েছেন ২ কোটি ৫১ লক্ষ ৮৮ হাজার ৩৭৭ জন। সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৯৬ হাজার ৬৯ জন। সারা বিশ্বব্যাপী এক ভয়াবহ এবং আতঙ্কের পরিবেশের সূচনা করেছে এই মহামারী। বাড়ীর বাইরে পা ফেললেই যেন মানুষকে সাক্ষাৎ মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে। সারা পৃথিবীব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে হয়েছে নিম্নগামী।
এই পরিস্থিতিতে আবার আরেকটি সংকটজনক তথ্য উপস্থাপিত হয়েছে মানুষের সামনে। বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন, করোনা সংক্রমণে পুরুষ যৌন হরমোন যা হলো টেস্টোস্টেরন সেটা অনেকটাই হ্রাস পাচ্ছে। তুরস্কের একদল গবেষকরা তাঁদের গবেষণায় জানিয়েছেন, এই সংক্রমণে মহিলাদের তুলনায় বেশী মৃত্যু ঘটছে পুরুষদের। টেস্টোস্টেরন এর পরিমান পুরুষ হরমোনের যথেষ্ট হারে কমে যাচ্ছে। করোনার সংক্রমণে পড়ে পুরুষ টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ায় প্রজনন ক্ষমতা হারাচ্ছে বহু পুরুষ। তুরস্কে গবেষকরা জানিয়েছেন, করোনার ভাইরাসের প্রভাবে পুরো শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ায়, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন অসংখ্য পুরুষ। বিশেষত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা অনেকটাই কমে যায়। যার দরুন বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে করোনা আক্রান্ত হওয়ায় মৃত্যুর ঘটনা আরও বৃদ্ধি পাচ্ছে।
ওই গবেষকরা গবেষণা চালিয়ে ছিলেন প্রায় ৪৪০ জন করোনা রোগীর মধ্যে। এই রোগীর মধ্যে ছিলেন প্রায় ২৩৪ জন পুরুষ। গবেষণায় দেখা গিয়েছে যে, তাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা যথেষ্ট হ্রাস পাওয়ায় তাদের শ্বাসযন্ত্রে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
এই গবেষণা প্রকাশিত হওয়ার পর উদ্বেগ বেড়েছে মানুষের মধ্যে। তাই বর্তমানে সকলকে নির্দিষ্ট শারীরিক দূরত্ব অবশ্যই মেনে চলা উচিত।