বেরোলো ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায়। "আচমকাই ঘটেছে এই ঘটনা"- কোর্ট

30th September 2020 2:05 pm Information
বেরোলো ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের মামলার রায়।


ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের কথা আমরা সকলেই জানি। এই মসজিদ ধ্বংসের পর থেকেই ব্যাপকভাবে এই ইস্যুতে বারবার সোচ্চার হয়েছে রাজনৈতিক দলগুলি।  

দীর্ঘ ২৮ বছর পর আজকে বাবরি মসজিদ ধ্বংসের রায় বেরোনোর কথা প্রকাশিত হয়েছিল। সেইমতো আজ সিবিআইয়ের বিশেষ আদালত বাবরি মসজিদ ধ্বংসের রায়দান করেছে। 

জানা গিয়েছে বাবরি হামলার প্রসঙ্গে আদালত জানিয়েছে এই ঘটনা কখনোই পূর্বপরিকল্পিত নয়, এই ঘটনা ঘটেছে হঠাৎ করে। এর জন্য কেউই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেনি। এবং যে ভীড় বাবরি মসজিদ ধ্বংস করে, তাদের মধ্যে সকলেই করসেবক ছিলেন না। পার্শ্ববর্তী হিন্দু মঞ্চ থেকে কেউই তাদের উস্কানি দেয় নি। সম্পূর্ণ আচমকাই এই ঘটনা ঘটে গিয়েছে। বিচারক রায় দান প্রসঙ্গে বলেছেন, "বাবরি মসজিদ মামলার কোনরকম গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ নেই সিবিআই এর কাছে। এমনকি যে ছবিটি তোলা হয়েছে, সিবিআই এর কাছে সেই ছবিটির কোন রকম নেগেটিভ প্রিন্ট নেই। তাই এই মামলায় সকলকেই বেকসুর ঘোষণা করা হলো।" 

বাবরি মসজিদ ধ্বংস মামলায় বেকসুর ঘোষিত হলেন, লালকৃষ্ণ আদবানি, উমা ভারতী, সতীশ প্রধান, মুরলী মনোহর, মহন্ত নিত্যগোপাল দাস এবং সাক্ষী মহারাজ সহ অন্যান্যরা সকলেই বেকসুর ঘোষিত হয়েছেন। 

আদালতকক্ষে রায় ঘোষণা হওয়ার পরেই 'জয় শ্রীরাম ধ্বনি'তে মুখরিত হতে থাকে আদালত কক্ষ। তবে মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে যে, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবে। 
আজ আদালত চত্বরে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে    আদালতে হাজিরা দিতে হয়েছে আদবানী- উমাদের। ১৯৯২ সালে ঘটা এই ঐতিহাসিক মামলার রায় দানে কিছুটা স্বস্তিতে বিজেপি নেতৃত্ব।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।