পুজোর আগেই কি খুলছে স্কুল ? কি জানালেন শিক্ষামন্ত্রী

29th September 2020 9:09 pm Information
পুজোর আগেই কি খুলছে স্কুল ? কি জানালেন শিক্ষামন্ত্রী


বর্তমানে সারা ভারতজুড়ে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। ক্রমেই ভারতে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। কিছুতেই এই আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যাচ্ছে না। দীর্ঘ মার্চ থেকে টানা পাঁচ মাস লকডাউনে বিধ্বস্ত হয়েছে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো। এর মধ্যেই আবার নতুন করে অর্থনীতিকে মাথা তুলে দাঁড় করানোর প্রচেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার। এখনো পর্যন্ত এই ভাইরাসের তাণ্ডবে মৃত্যু ঘটেছে প্রায় দশ লক্ষ মানুষের। সারা পৃথিবীব্যাপী তিন কোটিরও বেশি মানুষ করোনার গ্রাসে পড়েছেন। করোনাকে হারিয়ে সুস্থ্য হয়েছেন ২ কোটি ৪৮ লক্ষ ৯৯ হাজার ৫৪৬ জন। 
প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত করোনার প্রতিষেধক সাধারণ মানুষের হাতে কবে তুলে দেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। সারা পৃথিবী জুড়ে আতঙ্কের এক কালো প্রহর ঘনিয়ে এসেছে। এই পরিস্থিতিতে প্রতিটি মানুষ মৃত্যুভয় কে সঙ্গী করে দিন কাটাচ্ছেন।

 

পশ্চিমবঙ্গেও দিনের-পর-দিন ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে পঠন-পাঠন। 
কয়েকদিন পরে কানাঘুষো শোনা যাচ্ছিল পূজার আগেই নাকি খুলে দেওয়া হবে স্কুল কলেজ গুলো। এই প্রসঙ্গে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি পরিষ্কার করে বলেছেন যে পূজার আগে স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই ।

 

 আমাদের রাজ্যে আগামী ডিসেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী এটাও বলেছেন যে, পূজার আগে স্কুল খোলাটা হবে চরম হঠকারিতার পরিচয়। তবে স্কুল খুললেই পড়ুয়াদের শারীরিক সুরক্ষার জন্য একটা গাইডলাইন তৈরি করে রাখছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ। স্কুল খুললেই প্রতিটি ছাত্রছাত্রীকে মেনে চলতে হবে নির্দিষ্ট শারীরিক দূরত্ব। প্রত্যেককে স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করতে হবে। নিয়মমাফিক নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্যানিটাইজার হবে স্কুল চত্বর, ক্লাসরুম।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।