আবার অশান্তির উদ্রেক বিশ্বভারতীর মাঠে। বাড়ানো হলো নিরাপত্তা

29th September 2020 1:40 pm Information
আবার অশান্তির উদ্রেক বিশ্বভারতীর মাঠে। বাড়ানো হলো নিরাপত্তা


গত আগস্ট মাসের ১৭ তারিখে বিশ্বভারতীর মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ঘোরতর ঝামেলার সূত্রপাত হয়েছিলো। পৌষ মেলা সংঘটিত হয় যে মাঠটিতে, সেই মাঠে বিশ্বভারতী পাঁচিল দেওয়ার জন্য বদ্ধপরিকর। কিন্তু স্থানীয় মানুষজন  এই ঐতিহ্যবাহী মাঠটিতে পাঁচিল দেওয়ার ঘোর বিরোধিতা করছেন। স্থানীয়দের অভিযোগ এটাই যে মেলার মাঠ ঘিরে ফেলা হলে স্থানীয় মানুষজন এর বহু সমস্যা হতে পারে। যেমন অনেকেই বলছেন এই মাঠে বয়স্ক মানুষেরা প্রাতঃভ্রমণে আসেন। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়  এই মাঠে। মেলার মাঠে যদি পাঁচিল দেওয়া হয় তাহলে বহু মানুষ সমস্যার সম্মুখীন হবেন। 

কিন্তু স্থানীয় মানুষদের এই বিরোধিতায় কর্ণপাত না করে বিশ্বভারতী কর্তৃপক্ষ আবার মেলার মাঠে পাঁচিল দেওয়ার কাজ শুরু করেছে। সেই মর্মে গত ১৭ ই আগস্ট বিক্ষোভের সূত্রপাত যাতে আর না ঘটে, সেই জন্য পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এইজন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সতর্ক ভূমিকা পালন করছে। পৌষ মেলা মাঠ বাঁচাও কমিটি এক ব্যাপক জমায়েতের ডাক দিয়েছে। কমিটির বিক্ষোভরত শান্তিনিকেতনের পৌষ মেলা মাঠের কাছেই বকুল তলা মোড়ে অবস্থান বিক্ষোভে শামিল হয়েছে। মুখে কালো কাপড় বেঁধে তারা বিক্ষোভ প্রদর্শন করে চলেছে। কিন্তু এই বিক্ষোভ কে অগ্রাহ্য করেই মহামান্য হাইকোর্টের নির্দেশে খেলার মাঠে পাঁচিল তোলার কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জলকামান জানানো হয়েছে । এছাড়াও অশান্তির আশঙ্কায় প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মেলার মাঠে। সেই সাথে চলছে পাঁচিল দেওয়ার কাজ।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।