এক দারুন ঘোষণা করলো মেট্রো কর্তৃপক্ষ

29th September 2020 12:08 pm Information
এক দারুন ঘোষণা করলো মেট্রো কর্তৃপক্ষ


বর্তমানে সারা ভারতজুড়ে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। ক্রমেই ভারতে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। কিছুতেই এই আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যাচ্ছে না। দীর্ঘ মার্চ থেকে টানা পাঁচ মাস লকডাউনে বিধ্বস্ত হয়েছে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো। এর মধ্যেই আবার নতুন করে অর্থনীতিকে মাথা তুলে দাঁড় করানোর প্রচেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার। 

ভারতীয় রেল এই আবহের মধ্যে বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষয়ক্ষতি কে সামাল দেওয়ার জন্য বেশকিছু পরিকাঠামোগত পরিবর্তন সাধন করেছে ভারতীয় রেল। তবে বেশ কিছু উন্নয়নমূলক পরিকল্পনাকে বাস্তবে রূপদান করেছে রেল। করোনা লকডাউন এর মধ্যেই স্থগিত থাকা প্রায় ২০০ টির'ও বেশি প্রজেক্ট কে বাস্তবায়িত করেছে রেল। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে উল্লেখযোগ্য উন্নত পরিকাঠামো গড়ে তুলেছে ভারতীয় রেল। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলোকে ঢেলে সাজানো হয়েছে। বিভিন্ন স্টেশনে সৌরশক্তি চালিত বিদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যাত্রী সুরক্ষার জন্য ড্রোন এর সাহায্য নেওয়া হয়েছে।

 শহরে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। সপ্তাহের সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে। তবে এবারে আরেক খুশির খবর দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে মেট্রো পরিষেবায় মেট্রোরেলের সংখ্যা বাড়ানো হবে। এখনো পর্যন্ত সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেট্রো চলাচল করবে। সবথেকে বড় খুশির খবর এটাই যে এবার থেকে রবিবার মেট্রো চলাচল করবে এবং সেই সাথে রবিবারের দিনগুলিতে যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য কোনরকম কি পাসের প্রয়োজন হবে না। 
আগামী দূর্গা পূজার জন্য নানারকম কর্মসূচি গ্রহণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। দুর্গাপুজোয় রাতে অত্যন্ত ভীড়ের সম্মুখীন না হতে হয় সেজন্য মেট্রোরেল একাধিক নিয়ম নীতি চালু করেছে। আগামী মাসেই আরো ৬ টি মেট্রো রেল ছুটতে চলেছে শহরের বুকে। আগামী সোমবার থেকেই শেষ মেট্রোর সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। শহরের বুকে পরিষেবা প্রদান করবে মোট ৫৮ টি মেট্রোরেল। স্বভাবতই মেট্রোরেলের এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি তামাম শহরবাসী।





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।