বাংলায় ধৃত আল-কায়দা জঙ্গীদের নিশানায় ছিলেন কি বিজেপির এই প্রভাবশালী নেতা? জানুন বিস্তারিত!

29th September 2020 11:54 am Information
বাংলায় ধৃত আল-কায়দা জঙ্গীদের নিশানায় ছিলেন কি বিজেপির এই প্রভাবশালী নেতা? জানুন বিস্তারিত!


ক্রমশই সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠছে ভারতে। এমনিতেই পাকিস্তানি জঙ্গিদের বরাবরের টার্গেট ভারতের জম্মু এবং কাশ্মীর। এবার জঙ্গিগোষ্ঠী গুলি ভারতের অভ্যন্তরে আঘাত হানার লক্ষ্যমাত্রা নিয়েছে। এইজন্য সন্ত্রাসবাদী জঙ্গী গোষ্ঠী গুলি অত্যন্ত তৎপর হয়েছে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য। এবার জঙ্গিগোষ্ঠীগুলো ভারতের অভ্যন্তরে বিভিন্ন রাজ্যের যুবকদের ভ্রান্ত ধারনার বশবর্তী করে নিজেদের দলে টানতে উদ্যোগী হয়েছে।  কয়েকদিন আগেই মুর্শিদাবাদের ধরা পড়েছে ৬  জন আল-কায়দার জঙ্গী। সমগ্র মুর্শিদাবাদ জুড়ে জোরদার তল্লাশি চালাচ্ছে এন আই এ। এই ঘটনার আবহের মধ্যেই আবার মুর্শিদাবাদের জলঙ্গি থেকে আটক করা হয়েছে আরও এক সন্দেহভাজন জঙ্গি কে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ জঙ্গিকে জেরা করে মিলেছে এক ভয়াবহ তথ্য। জানা গিয়েছে বাংলার এক প্রভাবশালী বিজেপি নেতা কে উড়িয়ে দেওয়ার ছক কষেছিলো ওই সন্দেহভাজন আল-কায়দা জঙ্গিরা। এছাড়াও জানা গিয়েছে পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ছক কষেছিলো ওই আল-কায়দা জঙ্গিরা। এটাও জানা গিয়েছে যে দিল্লির মধ্যস্থিত একটি রেল স্টেশনে ভয়াবহ হামলার পরিকল্পনা করেছিল জঙ্গীরা। 

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন মূলত জঙ্গিদের প্রধান টার্গেট। ‌ এমনটাই জানা গিয়েছে তাদেরকে জেরা করে। ভোটের আগে পশ্চিমবঙ্গে অত্যন্ত অশান্তির সৃষ্টি করার জন্য দিলীপ ঘোষ কে হত্যার পরিকল্পনা করেছিল ধৃত জঙ্গীরা। এর আগে গত বছর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিল যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে ভয়াবহ হামলার পরিকল্পনা করছে বহিরাগত জঙ্গীরা। 

তবে এই হামলার প্রসঙ্গে দিলীপ ঘোষের সাথে কথা বলা হলে তিনি জানান, "এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমার উপরে হামলার ছক কষা হচ্ছে, আর এই ঘটনা জানাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু আমাদের রাজ্য গোয়েন্দা সংস্থা এবং পুলিশ সম্পূর্ণরূপে নির্বিকার। এটা মেনে নিতেই হবে এটা রাজ্য প্রশাসনের ব্যর্থতা।"





Others News

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।

অর্থ ভাগ্য ফেরানোর জন্য বাড়িতে এই কয়েকটি জিনিস রাখতে পারেন। ফল পাবেন চমৎকার।


প্রতিটি মানুষ চান তার জীবন হোক সুখে এবং স্বাচ্ছ্যন্দে ভরপুর। সেই লক্ষ্যে সকলেই পরিশ্রম করে থাকেন। পরিশ্রম ব্যতীত কখনোই সাফল্য চট করে ধরা দেয় না। তবে অনেক সময় দেখা যায় অত্যধিক পরিশ্রম করেও  ‌ কিছুতেই অর্থ ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না । এর জন্য অনেকেই বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকেন। তবে অর্থভাগ্য ফিরিয়ে আনতে গেলে , বাড়িতেই আপনি এমন কয়েকটি জিনিস রাখতে পারেন যা আপনার জীবনে টাকা-পয়সার বর্ষণ ঘটিয়ে দেবে । দেখে নিন কি কি সেই জিনিস - 

১) চন্দন কাঠের টুকরো

চন্দন কাঠ অথবা চন্দন কাঠের কোন টুকরো বাড়িতে রাখলে এগুলি বাড়ির পক্ষে খুবই শুভ বলে বিবেচিত হয়। কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে তার প্রভাব ফেলতে পারে না। 

২) ঘিয়ের শিশি

বাড়িতে ঘুমের প্রদীপ জ্বালিয়ে ভগবানের সামনে রাখলে আর্থিক উন্নতি হয় খুবই দ্রুত। ঘিয়ের শিশি রেখে দিতে হবে বাড়িতে ঠাকুরঘরে‌ ।

৩) ময়ুরপালক

বাড়িতে ময়ূর পালক রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। ময়ূর পালক রাখলে কোন নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, এবং আর্থিক উন্নতি হয় তাড়াতাড়ি। ভগবান শ্রী কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ বিরাজ করতো। 

৪) মধুর শিশি

বাড়িতে মধু রাখা অত্যন্ত শুভ বলে অনেক হিন্দুরাই মনে করেন। মধু আর্থিক উন্নতিতে একান্তই সহায়ক। 

৫) বাঁশি

ভগবান শ্রীকৃষ্ণের হাতে সব সময় ধরা থাকত বাঁশি। বাড়িতে বাঁশি রাখলে, আর্থিক উন্নতি হয় দ্রুত গতিতে। 

৬) দক্ষিণামুখী শঙ্খ

ঠাকুর ঘরে ঠাকুরের কাছে দক্ষিণামুখী শঙ্খ রাখলে এবং রোজ সেই শঙ্খে জল দিলে আর্থিক উন্নতি আপনার কেউ আটকাতে পারবেনা।